× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় রবিবার জবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫ ২১:৪১ পিএম

শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় রবিবার জবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ

গত দুইদিনে পরপর চার বার ভূমিকম্পের ঘটনা ঘটেছে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায়। ভূমিকম্পের আতঙ্কজনিত কারণে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আগামীকাল রবিবার (২৩ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ধরণের ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এই সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের স্বাভাবিক নির্বাচনী কার্যক্রম চলবে।

শনিবার (২২ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

উপাচার্য বলেন, গত দুইদিনে পরপর ভূমিকম্পের কারণে সবার মধ্যেই আতঙ্ক বিরাজ করছে। আমাদের ভবনগুলোও ঝুঁকিপূর্ণ। সবাই মানসিকভাবে অনেকটা কঠিন সময় পার করছে। এই অবস্থায় ক্লাস-পরীক্ষায় বসার মতো অবস্থায় অনেকেই নেই। তাই শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আপাতত আগামীকাল রবিবার সকল ধরণের ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে জকসুর নির্বাচনী কার্যক্রম চলমান থাকবে। পরবর্তী সিদ্ধান্ত জনিয়ে দেওয়া হবে।

এদিকে, ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণার পর শিক্ষার্থীদের পরবহনকারী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রুটের বাস চলাচলও বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিস।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক তার ফেসবুক একাউন্টে দেওয়া এক পোস্টে জানান, অনিবার্য কারণবশত: আগামীকাল রবিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর ছাত্র-ছাত্রীদের সকল পরিবহন বন্ধ থাকবে। তবে শিক্ষক-কর্মকর্তাগণের গাড়ি যথারীতি চালু থাকবে বলেও জানানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা