× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রূহ ইন্টারন্যাশনাল স্কুলের তৃতীয় হিফয কনভোকেশন অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫ ১৭:১৩ পিএম

রূহ ইন্টারন্যাশনাল স্কুলের তৃতীয় হিফয কনভোকেশন অনুষ্ঠিত

রূহ ইন্টারন্যাশনাল স্কুলের ‘তৃতীয় হিফয কনভোকেশন ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) রাজধানীর উত্তরা জমজম কনভেনশন সেন্টারে এ কনভোকেশনের আয়োজন করা হয়। আয়োজনে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাবিদসহ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে।

এ বছর রূহ ইন্টারন্যাশনাল স্কুলের চারজন মেধাবী শিক্ষার্থী ক্যামব্রিজ কারিকুলামে ইংরেজি মিডিয়াম পড়াশোনার পাশাপাশি পবিত্র হিফজুল কুরআন সম্পন্ন করেছে। সবমিলিয়ে এখন পর্যন্ত মোট ১৪ জন শিক্ষার্থী হিফজ কার্যক্রম শেষ করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী শায়েখ আহমাদ বিন ইউসুফ আল আজহারী। বিশেষ অতিথি ছিলেন ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের রিসোর্স ম্যানেজার কাজী নাহিয়ান। 

শুভেচ্ছা বক্তব্যে রূহ ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান মুনাইম বিল্লাহ বলেন, রূহ ইন্টারন্যাশনাল স্কুল ক্যামব্রিজ কারিকুলামে ইংরেজি মাধ্যমে মানসম্পন্ন শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য পবিত্র হিফজুল কুরআন বিভাগ পরিচালনা করছে। আমাদের আছে স্পোকেন ইংলিশ, আরবি ভাষা শিক্ষা এবং বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, যা শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশ নিশ্চিত করে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে কোরআন তেলাওয়াত, হামদন নাত ও বিভিন্ন ধরনের সংগীত পরিবেশিত হয়। তা ছাড়া অনুষ্ঠানটির বিশেষ আকর্ষণ ছিল শিশু-কিশোর দিয়ে অনুষ্ঠানটির উপস্থাপনা।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা কোরআন হিফজ করার পাশাপাশি আধুনিক শিক্ষাও গ্রহণ করছেন প্রতিষ্ঠানটি থেকে। অভিভাবকরা জানান, প্রতিষ্ঠানটি ধর্মীয় ও আধুনিক শিক্ষাবিস্তারে সমতালে এগিয়ে যাচ্ছে। এখানে তাদের সন্তানদের পড়ালেখা করানোর ফলে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে সমক্ষম হবে। পাশাপাশি আন্তর্জাতিক পরিমন্ডলেও প্রতিযোগিতা করতে পারবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা