× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন আয়োজনে কমিটি

ববি প্রতিবেদক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫ ২০:২৪ পিএম

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন আয়োজনে কমিটি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) প্রথম সমাবর্তন আয়োজন ও বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। একই সাথে ওই কমিটি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ আয়োজন করবে বলে এক অফিস আদেশে উল্লেখ করা হয়।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খান সানজিয়া সুলতানা সাক্ষরিত এ অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে। 

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক ড মো. মুহসিন উদ্দিনকে আহ্বায়ক করে ১৬ সদস্য বিশিষ্ট একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছে ৭টি অনুষদের ৭ জন ডিন, চারটি হলের ৪ প্রভোস্ট,প্রক্টর , ছাত্র পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক ও অর্থ ও হিসাব পরিচালক অফিসের দপ্তর প্রধান । এছাড়া সদস্য সচিব হিসেবে বিশ্ববদ্যালয়ের রেজিস্টার রয়েছেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা