× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাকৃবিতে নবীনবরণ

বাকৃবি প্রতিবেদক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫ ১৮:৫০ পিএম

আপডেট : ২১ নভেম্বর ২০২৫ ১৮:৫৮ পিএম

বাকৃবিতে নবীনবরণ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় স্টেডিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাকৃবি শাখা এ আয়োজন করে। এতে এক হাজারেরও বেশি নবীন শিক্ষার্থী অংশ নেন।

অনুষ্ঠানে শাখা ছাত্রশিবিরের সভাপতি আবু নাছির ত্বোহা সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেনÑ বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. রুহুল আমিন, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবু জোফার মো. মোসলেহ উদ্দিন, কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মশিউর রহমান, অধ্যাপক ড. দেলোয়ার হোসেন প্রমুখ। 

এ ছাড়া কেন্দ্রীয় গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক শরীফ মাহমুদ, শাখা শিবিরের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নবীন শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় ব্যাগ, টি-শার্ট, বই, প্যাড, কলমদানী ও চাবির রিং উপহার দেওয়া হয়। কৃষি বিষয়ক বিভিন্ন সেক্টরে কর্মরত শিবিরের সাবেক নেতারা ক্যারিয়ার গাইডলাইনে নিজেদের অভিজ্ঞতার আলোকে নবীন শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একাডেমিক উন্নয়নের পাশাপাশি বিভিন্ন সফট স্কিল ও পেশাগত দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা