× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক ও সাহিত্য উৎসব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫ ২১:৩৬ পিএম

আপডেট : ২০ নভেম্বর ২০২৫ ২১:৩৭ পিএম

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক ও সাহিত্য উৎসব

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের উদ্যোগে সাংস্কৃতিক ও সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত ১০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে "Mytis & Muses: A Celebration of Echoes & Enchantments" শিরোনামে এই আয়োজন হয়।

বার্ষিক এ অনুষ্ঠান শিক্ষার্থীদের সৃজনশীলতা, সমালোচনামূলক চিন্তাশক্তি ও শৈল্পিক প্রকাশকে কেন্দ্র করে বিভিন্ন বিষয়ভিত্তিক প্রতিযোগিতা এবং পরিবেশনার মাধানে উদযাপিত হয়।

এবারের উৎসবে ছিলো বিভিন্ন আকর্ষণীয় সেগমেন্ট, যার মধ্যে উল্লেখযোগ্য: কবিতা আবৃত্তি, রসাত্মক বিতর্ক, দলীয় নাটক  সৃজনশীল পত্রলেখন,সাহিত্যা কুইজ, ফটোগ্রাফি প্রতিযোগিতা, দেয়ালিকা প্রতিযোগিতা ইত্যাদি। এছাড়াও বহুমুখী ভবনের (১ম তলা) সামনে শিক্ষার্থীদের সৃজনশীলতার দৃষ্টান্ত হিসেবে বিভিন্ন ক্রিয়েটিভ স্টল প্রদর্শিত হয়।

অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলোন প্রফেসর মাশরুর শাহিদ হোসেন। অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের উদ্যোগে, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সহায়তায় এবং বিভাগের প্রধান ড. জাহিদ আলম মুন্নার দিকনির্দেশনা ও পরামর্শে আযোজন করা হয়।

অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন মিস নাফিসা আহসান নিতু, এবং তাকে সহযোগিতা করছেন নির্বাহী কমিটির সদসাবৃন্দ: নুজহাত আফরিন,ডারহানাজ মারীয়া, মিস ভানজিলা মোবারক জোতি, মালিহা ইসলাম, মো. ইনজামুল হক, মো. মাইনুল হাসান, মাইশা ওয়াজিদ, মো. সারিফুল আলন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা