× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে রাকসু প্রতিনিধিদের মিষ্টি বিতরণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫ ১৮:২৫ পিএম

হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে রাকসু প্রতিনিধিদের মিষ্টি বিতরণ

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের খবরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মিষ্টি বিতরণ করেছেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) প্রতিনিধিরা।

সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৫ টার দিকে রাকসু সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ ও সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মারের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গন, জোহা চত্বরসহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

কর্মসূচির বিষয়ে রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘খুনি হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হয়েছে। এ রায়ে খুশির জন্য আমরা মিষ্টি বিতরণ করছি। এটা আনন্দের বহিঃপ্রকাশ হিসেবে। কিন্তু এটুকুতেই এই আনন্দ প্রকাশ করার মতো না, আরও আনন্দিত আমরা হব তখন, যখন এই রায় বাস্তবায়ন হবে। আমরা চাই ইন্টারপোলের মাধ্যমে হোক বা যেভাবেই হোক খুনি হাসিনাকে নিয়ে এসে যেন ফাঁসির ব্যবস্থা করা হয়।

তিনি আরও বলেন, ‘এ রায় অনেক অপেক্ষার রায়। আমরা তো জানি শেখ হাসিনা খুনি। ছোট বাচ্চা থেকে শুরু করে আবাল-বৃদ্ধ-বনিতাসহ পুরো প্রজন্মের সবাইকে যেভাবে হত্যা করেছে, সব মিলিয়ে এই রায় আসলে সবার জন্য। সেই শহীদদের পরিবারের জন্য এবং আমাদের জন্য আমরা যারা আন্দোলন করেছি। পুরো বাংলাদেশের মানুষদের জন্য।’

এ ব্যাপারে জিএস সালাউদ্দিন আম্মার বলেন, ‘এই রায় বাংলাদেশের মানুষের দীর্ঘ ১৭ বছরের নিষ্পেষিত জীবনের ফসল। এমন কোনো পরিবার আপনি দেখাতে পারবেন না— আওয়ামী পরিবার পর্যন্ত নির্যাতিত হয়েছে শেখ হাসিনার পেটোয়া বাহিনীর দ্বারা। আমরা চাই অনতিবিলম্বে, যে প্রক্রিয়াতেই থাকুক না কেন, তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তার ফাঁসির রায় কার্যকর করা হোক।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা