× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনিয়ম-দুর্নীতির অভিযোগ

চবির আমানত হল প্রভোস্টের কক্ষে তালা, অব্যাহতির দাবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫ ০০:২২ এএম

চবির আমানত হল প্রভোস্টের কক্ষে তালা, অব্যাহতির দাবি

অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহ আমানত হলের প্রভোস্ট অধ্যাপক ড. চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসানের দায়িত্ব থেকে অব্যাহতির দাবিতে তার কার্যালয়ে তালা দিয়েছেন হল ছাত্রসংসদের প্রতিনিধিরা।

রবিবার (১৬ নভেম্বর) প্রভোস্টের বিরুদ্ধে ছাত্রলীগের বগিভিত্তিক রাজনৈতিক গ্রুপের সঙ্গে সম্পৃক্ততা, আর্থিক দুর্নীতি ও শিক্ষার্থীদের সঙ্গে স্বেচ্ছাচারী আচরণের অভিযোগে এ দাবি জানানো হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর লিখিত অভিযোগও জানানো হয়।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, বিগত ১০ মাসে প্রভোস্ট হিসেবে অধ্যাপক ড. চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসান কোনো সমস্যার সমাধান করেননি। তিনি এই আবাসিক হলে স্বোচ্ছাচারিতা, অনিয়ম, দুর্নীতির মহোৎসব চালিয়েছেন। গত ১০ মাস ধরে তিনি অনুপস্থিত থাকাকালীন কোনো চিঠি দিয়ে যাননি। বিধায় এটি প্রশাসনিক অনিয়ম, অসদাচরণ এবং বিশ্ববিদ্যালয়ের সার্ভিস রুল অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

এ ছাড়া হলের আবাসিক শিক্ষার্থীদের কোনো সমস্যা সংক্রান্ত বিষয় উপস্থাপন করলেই প্রভোস্ট নিজেকে বগিভিত্তিক সংগঠন ‘অলওয়েজ’ গ্রুপের সদস্য ছিলেন মর্মে পরিচয় দিয়ে বর্তমান ছাত্র সংসদের প্রতিনিধি ও হলের শিক্ষার্থীদের সঙ্গে হুমকিসুলভ বক্তব্য প্রদান ও কুরুচিপূর্ণ আচরণ করেন। হলের প্রভোস্টের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অমান্য করে হলের স্টোরের মালামাল বিক্রি করে টাকা নয়ছয় করা হয়েছে।

হল সংসদের জিএস আবিদুর রহমান বলেন, আমরা প্রভোস্টের বিভিন্ন অনিয়মের বিষয়ে উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। আমরা তার অব্যাহতি চাই।

হল প্রভোস্ট অধ্যাপক ড. চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসান বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। এটা আমাদের আসলে অতিরিক্ত দায়িত্ব হিসেবে করতে হয়। ক্লাস, পরীক্ষাসহ আরও অন্যান্য কাজ থাকে। আগামীকাল হলের শিক্ষার্থীদের সঙ্গে এ বিষয়ে বসে কথা বলব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা