× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এইচএসসি’র খাতা পুনঃনিরীক্ষণ

চট্টগ্রাম বোর্ডে নতুন পাস ৩৯৩, জিপিএ-৫ পেল ৩২ জন

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫ ১৮:১৭ পিএম

আপডেট : ১৬ নভেম্বর ২০২৫ ১৮:১৮ পিএম

চট্টগ্রাম বোর্ডে নতুন পাস ৩৯৩, জিপিএ-৫ পেল ৩২ জন

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবার এইচএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে আরও ৩৯৩ শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে, নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩২ জন। সবমিলিয়ে পুনর্নিরীক্ষণে এবার ১ হাজার ২৩৬ জন পরীক্ষার্থীর জিপিএ পরিবর্তন হয়েছে।

রবিবার (১৬ নভেম্বর) সকালে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করে।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, এবার এইচএসসির ২৮ হাজার ৩৪১ জন পরীক্ষার্থী খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করে। এরমধ্যে ১ হাজার ২৩৬টি উত্তরপত্র পরিবর্তন হয়েছে। যার মধ্যে ফেল থেকে পাস করেছে ৩৯৩ জন এবং নতুন করে জিপিএ- পেয়েছে ৩২ জন শিক্ষার্থী। একের অধিক বিষয়ে ফলাফল পরিবর্তন হয়েছে ১০ জন শিক্ষার্থীর।

গত ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন জমা নেওয়া হয়েছিল।

২০২৫ সালে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ১ লাখ ২ হাজার ৯৭০ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৫৩ হাজার ৫৬০ জন। পাসের হার ৫২ দশমিক ৫৭ শতাংশ। এর মধ্যে ছাত্রদের পাসের হার ৪৮.৯৫ শতাংশ এবং ছাত্রীদের ৫৫.৪৯ শতাংশ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা