× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাকৃবিতে মৎস্যচাষ উন্নয়ন প্রকল্প কর্মশালার উদ্বোধন

বাকৃবি প্রতিবেদক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫ ১৯:৩৪ পিএম

আপডেট : ১৫ নভেম্বর ২০২৫ ১৯:৪১ পিএম

বাকৃবিতে মৎস্যচাষ উন্নয়ন প্রকল্প কর্মশালার উদ্বোধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় মিঠাপানি ও সামুদ্রিক মাছের জন্য জলবায়ু-সহনশীল মৎস্যচাষ প্রযুক্তি উন্নয়ন শীর্ষক প্রকল্পের উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে ইউজিসি ও বিশ্বব্যাংক সমর্থিত হায়ার এডুকেশন অ্যান্ড ট্রেনিং (হিট) প্রকল্পের অর্থায়নে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

এর মূল লক্ষ্য ছিল জলবায়ু পরিবর্তনে বাড়তি তাপমাত্রা, লবণাক্ততা ও আবহাওয়ার প্রভাব মোকাবিলা করে মৎস্যচাষ প্রযুক্তির উন্নয়ন।

এতে অধ্যাপক ড. কাইজার আহমেদ সুমন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার, অধ্যাপক ড. সামছুল আলম এবং পরিকল্পনা প্রমুখ।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, পিএইচডি এবং স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেন।

প্রকল্পের প্রধান পরিচালক অধ্যাপক ড. শাহজাহান বলেন, বর্তমানে স্বাদুপানির মাছচাষ, বিশেষ করে তেলাপিয়া ও পাঙ্গাস জলবায়ু পরিবর্তনে লাভ হচ্ছে না। যেখানে প্রতি কেজি মাছ উৎপাদনে ১০০ টাকা খরচ হয়। কৃষকরা নামমাত্র মুনাফা পান। তাই বিকল্প হিসেবে আমরা সামুদ্রিক ভেটকি মাছকে রিসার্কুলেটরি অ্যাকুয়াকালচার সিস্টেমে (আরএএস) অভিযোজিত করার কাজ করছি।

উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে মাছচাষ পদ্ধতিতে ব্যাপক উন্নয়ন আনা জরুরি। কোন প্রযুক্তি ও কোন ধরনের ফিশ-কালচার মডেল ভবিষ্যতের পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে তা এই প্রকল্পে সুস্পষ্টভাবে বিবেচনা করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা