× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনী বিশ্ববিদ্যালয়ে ‘লিংগো ফিয়েস্তা ২০২৫’ এর আয়োজন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫ ২১:৪৬ পিএম

ফেনী বিশ্ববিদ্যালয়ে ‘লিংগো ফিয়েস্তা ২০২৫’ এর আয়োজন

ফেনী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অনুষ্ঠিত হয়েছে ভাষা, সংস্কৃতি ও সৃজনশীলতার অনন্য এক উৎসব ‘লিংগো ফিয়েস্তা ২০২৫’ । মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১১টা থেকে শুরু হয়ে দিনব্যাপী এই উৎসব বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণকে পরিণত করে প্রাণবন্ত মিলনমেলায়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আবুল কাসেম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য ও কোষাধ্যক্ষ মো. সোহরাব হোসেন। বিশেষ অতিথি ছিলেন কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন আহমদ মাহবুবুল আলম এবং ইংরেজি বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঋতু ঘোষ।

দিনব্যাপী আয়োজনে ছিল খেলা-ধুলা, সংগীত, আবৃত্তি, নাটিকা, সাহিত্য আলোচনা এবং নানা রঙিন পরিবেশনা। ইংরেজি বিভাগের প্রভাষক মো. রেজওয়ান হোসেন ও সাদিয়া তাবাসসুমের তত্ত্বাবধানে ৩২তম ব্যাচের শিক্ষার্থীরা বিশ্ববিখ্যাত নাটক ‘ডক্টর ফস্টাস’ পরিবেশন করেন, যা দর্শকদের মুগ্ধ করে রাখে পুরো সময়জুড়ে। সন্ধ্যা নামতেই গিটার, কণ্ঠ আর করতালিতে ভরে ওঠে ক্যাম্পাস। এক মনোমুগ্ধকর সংগীত পরিবেশনার মধ্য দিয়ে সমাপ্ত হয় উৎসবের এই বর্ণাঢ্য দিনটি।

বিভাগের ৩০ তম ব্যাচের শিক্ষার্থী তাসলিমা আক্তার তামান্না বলেন, ‘দীর্ঘদিন পর এমন প্রাঞ্জল ও মনোমুগ্ধকর অনুষ্ঠানে এসে আমি দারুণ উপভোগ করছি। পড়াশোনার পাশাপাশি এমন আয়োজন নিয়মিত হলে আরও ভালো লাগবে।’ ৩১ তম ব্যাচের আরেক শিক্ষার্থী আমেনা আক্তার লিপি বলেন, ‘আমি তো বাবু (সন্তান) নিয়ে চলে এসেছি। সারা দিন অনেক মজা করেছি। বন্ধুদের সঙ্গে আড্ডা আর গান শুনে আমি খুব আনন্দিত।’ 

আয়োজক দলের সদস্য রোথান মাহমুদ জানান, ‘আমি সাধারণত পড়ার টেবিলেই থাকতে ভালোবাসি। তবে এই জাকজমক আয়োজনে কাজ করতে পেরে সত্যিই ভালো লাগছে।’

অনুষ্ঠানের আহ্বায়ক ইংরেজি বিভাগের প্রভাষক ইমদাদুল হক রিফাদ বলেন, ‘পড়াশোনাকে একঘেয়ে না করে শিক্ষার্থীদের মাঝে প্রাণের সঞ্চার করতে এমন আয়োজন অপরিহার্য। ইংরেজি বিষয়টি নিজেই সংস্কৃতি ও মানবিকতার সঙ্গে গভীরভাবে জড়িত। শিক্ষার্থীদের এমন সরব উপস্থিতি শিক্ষক হিসেবে আমি উপভোগ করছি।’

উপাচার্য বলেন, ‘সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে আমাদের সাংস্কৃতিক আগ্রাসন রোধ করতে হবে।’

কোষাধ্যক্ষ মো. সোহরাব হোসেন বলেন, ‘সাহিত্য ও সংস্কৃতির চর্চা কেবল মননশীলতার বিকাশ ঘটায় না, এর রয়েছে বিশাল সামাজিক ও অর্থনৈতিক মূল্য।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা