× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ববিতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতাকে নিয়ে লাইভ, শিক্ষার্থীদের ক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫ ১১:৪০ এএম

ববিতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতাকে নিয়ে লাইভ, শিক্ষার্থীদের ক্ষোভ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ‘লিংকার্স ইন বরিশাল ইউনিভার্সিটি’ নামে একটি ফেসবুক পেজ নিষিদ্ধঘোষিত সাবেক ছাত্রলীগ নেতা শাহবাজ মিয়া শোভনকে নিয়ে লাইভ সম্প্রচার করায় বিতর্কের সৃষ্টি হয়েছে। 

বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টায় ‘সরাসরি শাহবাজ মিয়া শোভনের সাথে’ শিরোনামে লাইভটি সম্প্রচার করা হয়।

এর কয়েক ঘণ্টা আগে ওই পেজ থেকে নিষিদ্ধঘোষিত ওই ছাত্রলীগ নেতাকে নিয়ে লাইভ করা হবে বলে ঘোষণা দেওয়া হয়, যেখানে একটি ব্যানারে ‘আওয়ার বিগেস্ট গেস্ট এভার’ লিখে ‘ব্লাক স্টোরিজ’ শিরোনাম দিয়ে প্রচার করা হয়।

সারাদেশে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) লকডাউন কর্মসূচির মাধ্যমে সৃষ্ট নৈরাজ্যের মধ্যে এ ধরনের কর্মকাণ্ড নতুন করে এই পেজের পরিচালকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে।

অভিযোগ রয়েছে এই পেজটি নিষিদ্ধঘোষিত সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের অনুসারীদের দ্বারা পরিচালিত হচ্ছে। গ্রুপটির মডারেটর ইমরান মুন্না ও সাব্বির মাহমুদ দুজনেই নিষিদ্ধ ছাত্রলীগকর্মী ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ সংক্রান্ত বেশ কিছু ছবিও এই প্রতিবেদকের হাতে রয়েছে।

তারাই নিষিদ্ধ ছাত্রলীগের অবস্থান জানান দিতে ও ক্যাম্পাসে নিজেদের প্রভাব ধরে রাখতে এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছে বলে জানা গেছে।

সাধারণ শিক্ষার্থীরা এই লাইভের বিষয়ে তীব্র সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেছেন, ‘যে লোক লকডাউন সফল করতে বার্তা দিচ্ছে, ক্যাম্পাসে আমাদের উপর নির্যাতন চালিয়েছে, হুমকি দিয়েছে, তাকে নিয়ে এই লাইভ- এটা আমাদের জন্য লজ্জার।’

আব্দুল কাদের জীবন নামে এক শিক্ষার্থী ফেসবুকে তীব্র নিন্দা জানিয়ে লিখেছেন, ‘একজন নিষিদ্ধঘোষিত সংগঠনের কর্মীকে লিংকার্স পেইজ থেকে লাইভে আনার তীব্র নিন্দা জানাই। নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মীকে লাইভে নিয়ে আসার পেছনে কে বা কারা আছে? দেশ বিরোধী এমন অপরাধমূলক কাজের প্রতিবাদ জানাচ্ছি। জুলাইয়ের প্রথম স্বাধীন হওয়া ক্যাম্পাসের মান ধসিয়ে দেওয়া হয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীকে লাইভে নিয়ে এসে।’

ববি ইনকিলাব মঞ্চের সদস্য সচিব মো. ইফতেখার রহমান লিংকার্সের এই পদক্ষেপকে ‘ববির সকল বিপ্লবীদের অপমান’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘আজ লিংকার্স ফ্যাসিবাদী শক্তির রাঘববোয়াল শাহবাজ মিয়া শোভনের সাক্ষাৎকার নিল, যে ইনকিলাব মঞ্চের কমিটি প্রকাশের দিন ফেসবুক কমেন্টে ইনকিলাব মঞ্চের সদস্যদের হুমকি দিয়েছে... আজ লিংকার্স এই সাক্ষাৎকার নেওয়ার মাধ্যমে ববির সকল বিপ্লবীদের অপমান করল। এর নিন্দা জানাই। প্রশ্ন রাখতে চাই, লিংকার্স কার সাক্ষাৎকার নেয়? যে বিপ্লবের শক্তি ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দকে হুমকি দেয় তার?’

পেজটির এডমিন ও ববির  ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থী মুক্তাদির রিজভী বলেন, ‘উনি ছাত্রলীগ ছিলেন কিংবা আওয়ামী লীগ ছিলেন কিন্তু উনি তো বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী। আওয়ামী লীগের বাইরেও তো তিনি একজন শিক্ষার্থী। ওনাকে সাবেক শিক্ষার্থী হিসেবে আনা হয়েছে। সে অনুরোধ করেছে তাই তাকে সুযোগ দেওয়া হয়েছে। এর বাইরে কিছু না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা