ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫ ১৩:৪৪ পিএম
ছবি: সংগৃহীত
আগামী ১৩ নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি প্রতিহত করতে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।
বুধবার (১২ নভেম্বর) নিজ ফেসবুক একাউন্ট থেকে দেওয়া এক পোস্টে এমনটা জানান তিনি।
পোস্টে তিনি লিখেন, “নিষিদ্ধ ও বিতাড়িত ছাত্রলীগের সন্ত্রাসীদের নির্মূল ও ফ্যাসিবাদী শক্তির মূলোৎপাটনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আজ ও আগামীকাল মাঠে থাকবে ডাকসু।”
কর্মসূচি বিষয়ে তিনি বলেন, “আজ রাত ৮টায় ডাকসু ভবনের সামনে গণজমায়েত ও রাত ৯টায় বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ এবং রাতে ও আগামীকাল সন্ত্রাসীদের বিরুদ্ধে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অবস্থান।”
পোস্টে তিনি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে দেশবিরোধী আওয়ামী দুর্বৃত্তদের বিরুদ্ধে দলবেঁধে নেমে আসার আহবান জানান।