× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিআইউয়ের ছাত্র পরিবহনের বাসে দুষ্কৃতিকারীদের অগ্নিসংযোগ: সুষ্ঠু তদন্তের দাবি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫ ১৬:০৮ পিএম

ডিআইউয়ের ছাত্র পরিবহনের বাসে দুষ্কৃতিকারীদের অগ্নিসংযোগ: সুষ্ঠু তদন্তের দাবি

শনিবার  (৮ নভেম্বর) দিবাগত রাতে আনুমানিক ২টা ৩০ মিনিটে রাজধানীর মিরপুর এলাকায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিবহন সেবায় ব্যবহৃত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুটি বাসে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা অগ্নিসংযোগ করে। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইউ) এই ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে। 

অগ্নিসংযোগের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে উভয় বাসেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন বিভাগসহ পুরো প্রশাসন গভীরভাবে মর্মাহত ও উদ্বিগ্ন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইতিহাসে ছাত্র পরিবহন বাসে অগ্নিসংযোগের মতো এমন হিংসাত্মক ও ফৌজদারি অপরাধের ঘটনা পূর্বে কখনও ঘটেনি। একটি শিক্ষা প্রতিষ্ঠানের সম্পদের ওপর এমন ভয়াবহ হামলা কেবল বিশ্ববিদ্যালয়ের ক্ষতি নয়, এটি সামগ্রিকভাবে শিক্ষার পরিবেশ এবং জাতীয় সম্পদের ওপর আঘাত। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এ জঘন্য কর্মকান্ডের তীব্র নিন্দা জানাচ্ছে এবং অবিলম্বে দায়ীদের খুঁজে বের করার জন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রতি জোর দাবি জানাচ্ছে। আমরা মনে করি, এ ঘটনার পেছনে জড়িত দুষ্কৃতিকারীদের শনাক্তকরণ এবং তাদের উদ্দেশ্য উন্মোচনের জন্য একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রæত তদন্ত আবশ্যক। এছাড়া, সংশ্লিষ্ট বাসের মালিকপক্ষ ইতোমধ্যে মিরপুর এলাকার থানায় সাধারণ ডায়েরি (জিডি) অথবা নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম সম্পন্ন করেছেন। আমরা আশা করি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুততম সময়ের মধ্যে এই অপরাধের রহস্য উন্মোচন করবে এবং ভবিষ্যতে শিক্ষাঙ্গনের পবিত্র পরিবেশ ও সম্পদের উপর এমন হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা