× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জকসু নির্বাচন

ছবিযুক্ত ভোটার তালিকার পরিকল্পনা করছে কমিশন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫ ২২:০৪ পিএম

ছবিযুক্ত ভোটার তালিকার পরিকল্পনা করছে কমিশন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় ভোটারদের নাম, বিভাগ ও পরিচয়পত্র (আইডি) নাম্বার থাকলেও নেই ছবি। তবে চূড়ান্ত তালিকায় ভোটারদের ছবি রাখার পরিকল্পনা করছে কমিশন।

শনিবার (৮ নভেম্বর) জকসুর নির্বাচন কমিশন সূত্রে এ পরিকল্পনার তথ্য জানা গেছে। এর আগে কমিশনের সঙ্গে ছাত্রনেতাদের এক মতবিনিময় সভায় জবি ছাত্রদল ছবিসহ তালিকার দাবি জানিয়েছিল।

নির্বাচন কমিশনের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জুলফিকার মাহমুদ বলেন, আমরা চূড়ান্ত ভোটার তালিকায় ভোটারদের ছবি যুক্ত করার পরিকল্পনা করছি। সর্বোচ্চ চেষ্টা করবো এটি বাস্তবায়নের জন্য।

এর আগে কমিশন গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে খসড়া ভোটার তালিকা প্রকাশ করে। জকসুর ওয়েবসাইটে ৩৮টি বিভাগ ও দুটি ইনস্টিটিউটের মোট ১৬ হাজার ৩৬৫ জন শিক্ষার্থীর খসড়া তালিকা প্রকাশ করা হয়। কিন্তু এতে নানা অসঙ্গতি থাকার অভিযোগ উঠেছে।

বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী হয়েও অনেকের নাম খসড়া ভোটার তালিকায় নেই। আবার কিছু বিভাগের স্নাতকোত্তর শেষ করা শিক্ষার্থীর নাম যুক্ত হয়েছে তালিকায়। এতে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। পাশাপাশি নির্বাচনের পরবর্তী ধাপগুলোর স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। তবে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সদস্যরা বলছেন, অভিযোগের বিষয়গুলো আমলে নিয়ে রবিবারের (৯ নভেম্বর) মধ্যে সমাধান করা হবে।

এ বিষয়ে নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক জুলফিকার মাহমুদ বলেন, ত্রুটির বিষয়গুলো আমাদের নজরে এসেছে। আমরা এরই মধ্যে বিভাগগুলোতে নোটিশ পাঠিয়েছি। বিভাগগুলো থেকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। রবিবারের মধ্যে সব সমস্যার সমাধান হবে। বেশিরভাগ বিভাগের স্নাতকোত্তর ২০২২-২৩ সেশনের শিক্ষার্থীরা যারা এখনো পাস করেননি, তাদের নাম খসড়া ভোটার তালিকায় আসেনি। এসব বিষয় সমাধান করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা