বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫ ২২:৫৫ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের (জকসু) তফসিল ঘোষণা করা হবে বুধবার (৫ নভেম্বর)। এ ছাড়া বুধবার নির্বাচনের চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করা হবে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সাংবাদিকদের পাঠানো জকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান এর সই করা একটি চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। অধ্যাপক মোস্তফা হাসান নিজেও বিষয়টি নিশ্চিত করেছেন।
অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, বুধবার (৫ নভেম্বর) জকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তখন নির্বাচনের তারিখ জানা যাবে। আমরা বুধবার নির্বাচনের আচরণবিধিও চূড়ান্তভাবে প্রকাশ করব। তফসিল এবং আচরণবিধি নিয়ে কাজ করছি। আপাতত এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। আনুষ্ঠানিক ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।