× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পবিপ্রবির এগ্রিকালচার ক্লাবের আনুষ্ঠানিক পথচলা শুরু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫ ১৯:২৯ পিএম

পবিপ্রবির এগ্রিকালচার ক্লাবের আনুষ্ঠানিক পথচলা শুরু

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) এগ্রিকালচার ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। গঠন করা হয়েছে কার্যনির্বাহী কমিটি। নবগঠিত কার্যনির্বাহী কমিটিতে মো. আবু রায়হান মিয়া সভাপতি এবং মনোজ কুমার বর্মন সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।

এগ্রিকালচার ক্লাবের প্রধান উপদেষ্টা, বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. দেলোয়ার হোসেন, উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবু ইউসুফ এবং অধ্যাপক ড. জহুরুল হক শনিবার (১ নভেম্বর) স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটির অনুমোদন দেন।

২০২৫–২৬ সেশনের কার্যনির্বাহী কমিটির ১৫ সদস্যদের মধ্যে দপ্তর সম্পাদক হিসেবে শাহরিয়ার ইকবাল লিমন এবং মো. মাজহারুল ইসলাম অনিক কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়াও আরও ১১টি উইংয়ের মাধ্যমে তারা ক্লাবের কার্যক্রম পরিচালনা করবেন।

ক্লাবের সভাপতি মো. আবু রায়হান মিয়া তার অনুভূতিতে বলেন, এগ্রিকালচার ক্লাব, পবিপ্রবি’র সভাপতির দায়িত্ব পাওয়া গর্ব ও আনন্দের। এই ক্লাব কৃষি শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ, উদ্ভাবনী চিন্তা ও একতার প্রতীক। নতুন নির্বাহী কমিটির সম্মিলিত প্রচেষ্টায় আমরা ক্লাবের কার্যক্রমকে আরও ফলপ্রসূ ও শিক্ষার্থীবান্ধব করতে পারব।’

সাধারণ সম্পাদক মনোজ কুমার বর্মন বলেন, নতুন এই পথচলায় যুক্ত হতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। কৃষি ক্লাব শুধুমাত্র একটি সংগঠন নয়, এটি কৃষি অনুষদের শিক্ষার্থীদের প্রাণের মিলনস্থল। আমাদের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা, তাদের জ্ঞান, দক্ষতা ও নেতৃত্বের বিকাশ ঘটানো।

বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন ও ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. দেলোয়ার হোসেন বলেন, নবগঠিত কমিটি শিক্ষার্থীদের কল্যাণে, শিক্ষার গুণগত মানোন্নয়নে, সেশনজট নিরসনে, এবং আধুনিক কৃষি প্রযুক্তির উদ্ভাবন ও সম্প্রসারণের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি, নেতৃত্বের গুণাবলী বিকাশে তারা অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলে আমি বিশ্বাস করি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা