× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউজিসি চেয়ারম্যান

জ্বালানির মূল্যবৃদ্ধি শুধু অর্থনীতির প্রশ্ন নয়, রাষ্ট্রের কাঠামোগত দুর্বলতাও

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫ ১৯:১৫ পিএম

আপডেট : ৩১ অক্টোবর ২০২৫ ১৯:১৭ পিএম

জ্বালানির মূল্যবৃদ্ধি শুধু অর্থনীতির প্রশ্ন নয়, রাষ্ট্রের কাঠামোগত দুর্বলতাও

জ্বালানির দাম বাড়ানোকে যদি শুধু অর্থনৈতিক সমন্বয়ের অংশ হিসেবে দেখা হয়, তাহলে মূল সংকট অনুধাবন করা সম্ভব নয় এমন মন্তব্য করেছেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

তিনি বলেন, চলমান জ্বালানির মূল্যবৃদ্ধি কেবল অর্থনৈতিক বাস্তবতার প্রশ্ন নয়; বরং এটি রাষ্ট্রের কাঠামোগত দুর্বলতা, নৈতিক অবক্ষয় ও শিক্ষাব্যবস্থার সীমাবদ্ধতার প্রতিফলন।

শুক্রবার (৩১ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মোজাফফর চৌধুরী অডিটোরিয়াম কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কর্তৃক আয়োজিত 'ক্যাব যুব সংসদ-২০২৫' এর উদ্বোধনী পর্বে এ মন্তব্য করেন তিনি।

আনোয়ার হোসেন প্রশ্ন তোলেন, এই মূল্যবৃদ্ধি কি কেবল ‘স্ট্রাকচারাল এডজাস্টমেন্ট প্রোগ্রাম’-এর অংশ, নাকি এর পেছনে রয়েছে রাষ্ট্রের দীর্ঘদিনের সংস্কার ব্যর্থতা, দুর্নীতি?

তিনি বলেন, রাষ্ট্রসংস্কার মানে কেবল প্রশাসনিক পুনর্বিন্যাস নয়; বরং এটি দুর্নীতি হ্রাস, জনগণের প্রতিনিধিত্ব বৃদ্ধি এবং রাষ্ট্রের আয়-ব্যয়ের মধ্যে স্বচ্ছ সংযোগ স্থাপনের প্রক্রিয়া। এই মৌলিক বিষয়গুলো আমলে না নিলে, জ্বালানিসহ সামগ্রিক অর্থনৈতিক সংকট থেকে মুক্তি সম্ভব নয় বলে তিনি মনে করেন।

সময় তিনি ‘ফ্রি মার্কেট ইকোনমি’ বনাম ‘সামষ্টিক কল্যাণ’ এর মধ্যে পার্থক্য তুলে ধরে বলেন, যদি রাষ্ট্রনীতি ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দেয়, তবে সামষ্টিক কল্যাণ দুর্বল হয়ে পড়ে। এই অবস্থায় ‘এনার্জি জাস্টিস’ বা শক্তি-ন্যায়ের মতো ধারণা রাষ্ট্রীয় নীতিনির্ধারণ থেকে হারিয়ে যায়।

ইউজিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, বিদ্যুতের দাম বৃদ্ধির পেছনে দুর্নীতি, অদক্ষতা কিংবা মানি লন্ডারিংয়ের মতো উপাদান জড়িত থাকতে পারে। তবে মূলত সমস্যার শিকড় রাষ্ট্রের কাঠামোগত অসঙ্গতিতে, যেখানে জবাবদিহিতা ও ন্যায়বিচারের অভাব রয়েছে।

তিনি মনে করেন, বিদ্যুৎ খাতে ধারাবাহিক সংস্কার ব্যর্থতা এবং শিক্ষা ব্যবস্থায় নৈতিক মূল্যবোধের অনুপস্থিতি রাষ্ট্রকে এমন এক অবস্থায় নিয়ে গেছে, যেখানে ব্যক্তিগত লোভ সামষ্টিক কল্যাণের জায়গা দখল করেছে।

আলোচনার শেষভাগে আনোয়ার হোসেন বলেন, মূল্যবৃদ্ধির মতো সিদ্ধান্তগুলো কেবল অর্থনীতির বিষয় নয়, বরং রাষ্ট্রের নৈতিক দিকনির্দেশনার প্রতিফলন। ন্যায়সঙ্গত সমাজ গঠনের জন্য প্রয়োজন এমন এক সংস্কার, যা জনগণের কল্যাণকে কেন্দ্র করে নীতিনির্ধারণ করে।

দুদিনব্যাপী আয়োজিত ক্যাব যুব সংসদ-২০২৫ এর প্রথমদিনে ২০২৬ সালের নির্বাচিত সংসদদের নাম ঘোষণা করা হয়। এবারের যুব সংসদের স্লোগান ' জ্বালানি রূপান্তরে সুবিচার চাই'।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা