× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণভোটে যে সিদ্ধান্তই হোক, নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগেই হবে: শফিকুল আলম

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫ ১৭:০৪ পিএম

আপডেট : ৩১ অক্টোবর ২০২৫ ১৭:২২ পিএম

গণভোটে যে সিদ্ধান্তই হোক, নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগেই হবে: শফিকুল আলম

গণভোটের বিষয়ে যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, জাতীয় নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এই নির্বাচন পেছানোর মতো কোনো শক্তি নেই।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জুলাই কন্যা ফাউন্ডেশন আয়োজিত ‘মাইন্ডব্রিজ ও নলেজ কম্পিটিশন ২০২৫’-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুলাই কন্যা ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুল নাঈম প্রমি। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন নোবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিবের স্ত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. নাবিলা ইদ্রিস।

প্রেস সচিব বলেন, গণভোট ইস্যুতে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন। বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত প্রকাশ করছে—আমরা এটাকে হুমকি হিসেবে দেখছি না। যা দেশের ও জাতির জন্য শ্রেষ্ঠ, সেটিই করবেন প্রধান উপদেষ্টা। আগামী ১৩ নভেম্বর শেখ হাসিনার বিচারের দিন ঘোষণা করবে আদালত বলেও জানান প্রেস সচিব।

২৪-এর গণঅভ্যুত্থানে নারীদের ভূমিকার কথা তুলে ধরে তিনি আরও বলেন, স্বৈরাচার পতন ও গণঅভ্যুত্থানে পুরুষদের পাশাপাশি নারীরাও কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছে। এখন আর নারীরা পিছিয়ে নেই; সমাজের প্রতিটি ক্ষেত্রে তারা নেতৃত্ব দিচ্ছে।

শফিকুল আলম বলেন, আমরা যেন জুলাই যোদ্ধাদের অবদান কখনও ভুলে না যাই। জুলাই আন্দোলনের নারীরা সমাজ পরিবর্তনের অগ্রণী ভূমিকা পালন করেছেন। আমাদের লক্ষ্য এমন একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়া, যেখানে ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত হবে।

অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে অতিথিদের ধন্যবাদ জানানো হয় এবং ভবিষ্যতে তরুণদের জ্ঞান, মানবিকতা ও নেতৃত্ব বিকাশে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. রেজওয়ানুল হক, প্রক্টর এএফএম আরিফুর রহমান, নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন, জেলা শিক্ষা অফিসার নুরুদ্দিন মো. জাহাঙ্গীর, জুলাই কন্যা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নাফিজা শাইমা এবং জুলাই শহিদ নাসিমা আক্তারের বোন কোহিনুর আক্তার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা