× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভ নির্মাণে মডেল প্রদর্শন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫ ১৫:২৬ পিএম

আপডেট : ২৯ অক্টোবর ২০২৫ ১৫:৫৬ পিএম

ছবি: সংগ্রহীত

ছবি: সংগ্রহীত

রংপুরে নগরীর পার্কের মোড়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভ নির্মাণে 3D মডেল প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট সভাকক্ষে উপাচার্য ড. শওকাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউদ্দিন আহমেদ।

সভায় স্বাগত বক্তব্যে অতিরিক্ত সচিব জিয়াউদ্দিন আহমেদ বলেন, জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের অবদান আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তার অসামান্য ত্যাগের প্রতি সম্মান জানিয়ে যে স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, তা শুধু একটি স্থাপত্য নিদর্শনই হবে না, বরং এটি আগামী প্রজন্মকে ইতিহাস জানতে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে ভূমিকা রাখবে।

তিনি জানান, শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভের তিনটি নকশার মধ্যে থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত নকশা নির্বাচন করা হবে।

এ সময় তিনি সব প্রক্রিয়া সম্পন্ন করে আগামী অর্থবছরে নির্মাণকাজ শুরু করার আশাবাদ ব্যক্ত করে বলেন, এই স্মৃতিস্তম্ভ হবে আমাদের স্বাধীনতা ও গণতান্ত্রিক চেতনাকে জাগ্রত রাখার অনবদ্য প্রতীক। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নান্দনিকতাও বৃদ্ধি পাবে।

সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং রংপুর জেলা প্রশাসকসহ স্থাপত্যবিদ ও প্রকৌশলীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা