× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইবিতে পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের দাবিতে স্মারকলিপি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫ ২০:২৭ পিএম

ইবিতে পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের দাবিতে স্মারকলিপি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পূর্ণাঙ্গ খেলার স্টেডিয়াম, সুইমিং পুল, বিশ্ববিদ্যালয় জিমনেসিয়াম ও খেলাধুলায় পর্যাপ্ত বাজেটে দেয়ার দাবিতে স্মারকলিপি দিয়েছেন আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোট।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ’র মাধ্যমে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর এ স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দেশের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাঙ্গন হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয় জ্ঞানচর্চা, গবেষণা ও মানবিক মূল্যবোধের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে প্রয়োজনীয় ক্রীড়া অবকাঠামো এখনও গড়ে ওঠেনি। বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ স্টেডিয়াম ও আধুনিক জিমনেসিয়াম না থাকায় শিক্ষার্থীরা নিয়মিত ক্রীড়াচর্চা থেকে বঞ্চিত হচ্ছেন।

সেজন্য শিক্ষার্থীরা ইবিতে একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম এবং সুইমিং পুল নির্মাণের বাজেট দিতে বলেন। যেখানে ফুটবল, ক্রিকেট, সাঁতার, অ্যাথলেটিক্সসহ বিভিন্ন আউটডোর খেলার উপযোগী ব্যবস্থা থাকবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে পর্যাপ্ত আধুনিক ক্রীড়া সরঞ্জাম সরবরাহ তথা ট্রেডমিল, মাল্টি-জিম সেট, ডাম্বেল, বেঞ্চ প্রেস, যোগ ম্যাট ইত্যাদি ক্রয়ের জন্য পর্যাপ্ত বাজেট দিতে হবে বলে স্মারকলিপিতে উল্লেখ করেছেন শিক্ষার্থীরা।

স্মারকলিপি দেয়ার সময় উপস্থিত ছিলেন- আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোটের উদ্যোক্তা ও ইবির সাবেক সমন্বয়ক এস. এম. সুইট, গোলাম রাব্বানী, ইয়াশিরুল কবীর সৌরভ, পংকজ রায়, মুবাশ্বির আমীন, বাঁধন, লুবাত রাইহান প্রমুখ।

এস. এম. সুইট বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবসময় অগ্রণী ভূমিকায় থাকতে দেখা যায়। সেজন্য তাদের আরও বিকাশের জন্য আধুনিক ক্রীড়া সুবিধা এখন সময়ের দাবি।

তিনি আরও জানান, ইবি শিক্ষার্থীদের এই বাস্তবসম্মত ও ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যথাযথ পদক্ষেপ নেয়ার আহবান রইল।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা