× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নবম পে-কমিশনের নিকট হাজার কোটি টাকার প্রস্তাবনা ঢাবির

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫ ১৫:০৩ পিএম

নবম পে-কমিশনের নিকট হাজার কোটি টাকার প্রস্তাবনা ঢাবির

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা ও উচ্চমানের গবেষণা উৎসাহে নবম পে-কমিশনের কাছে হাজার কোটি টাকার দুটি অনুদান তহবিলের প্রস্তাব করেছে কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বাধীন কমিটি।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাবির প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে নবম পে- কমিশনের নিকট ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেতন ভাতা প্রস্তাবনা সংক্রান্ত বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রস্তাব উপস্থাপন করা হয়। 

প্রস্তাবে গবেষণা অনুদান, অসচ্ছল শিক্ষার্থীদের মাসিক বৃত্তি ও উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বিভিন্ন খাতে আনুপাতিক হারে অনুদান বৃদ্ধি এবং অবস্থান ও পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা যৌক্তিক বৃদ্ধির বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

প্রস্তাবনা কমিটির দাবি, ঢাবির শিক্ষক ও কর্মচারীদের এই প্রস্তাবনা দেশের উচ্চশিক্ষা, গবেষণা ও প্রাতিষ্ঠানিক কার্যাবলীর মানোন্নয়নের পাশাপাশি সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান সুনিশ্চিত করার দাবিকে প্রতিফলিত করে।

তারা উল্লেখ করেন, পে-কমিশনের মাধ্যমে এই দাবিগুলোর বাস্তবায়ন হলে বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার গুণগত মান বজায় রাখতে মেধাবীদের আকৃষ্ট করা সম্ভব হবে এবং একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনে তা সহায়ক ভূমিকা পালন করবে।

এ সময় প্রস্তাবনা কমিটির আহবায়ক ঢাবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, সদস্য সচিব ড. শাফি মো. মোস্তফা সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা