× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লা বোর্ডে ফল পুনঃনিরীক্ষণের আবেদন ২৭ হাজার শিক্ষার্থীর

কুমিল্লা অফিস

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫ ২১:১৭ পিএম

কুমিল্লা বোর্ডে ফল পুনঃনিরীক্ষণের আবেদন ২৭ হাজার শিক্ষার্থীর

কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন ২৭ হাজার ১৮১ জন শিক্ষার্থী— যা মোট পরীক্ষার্থীর এক চতুর্থাংশেরও বেশি। এর মধ্যে ১৮ হাজার ৮৮০ জন শিক্ষার্থী ‘ফেল থেকে পাস’ করার আশায় ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন, যা ফেল করা মোট শিক্ষার্থীর প্রায় ৩৭ শতাংশ।

এছাড়া আলাদা আলাদা বিষয়ের জন্য এসব শিক্ষার্থী মোট ৯৪ হাজার ৬টি পত্রে পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন এসেছে ইংরেজি বিষয়ে— ১৬ হাজার ১০১ জন শিক্ষার্থী শুধু ইংরেজি ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন।

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট বিকাশ চন্দ্র মল্লিক বলেন, এবার আবেদনকারীর সংখ্যা উল্লেখযোগ্য। সামগ্রিক ফলাফল তুলনামূলক খারাপ হওয়ায় আবেদনও বেড়েছে। তিনি জানান, গত ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত আবেদন গ্রহণ করা হয় এবং আগামী ১৬ নভেম্বর পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হবে।

এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাশের হার ছিল ৪৮ দশমিক ৮৬ শতাংশ, যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন। ৯৯ হাজার ৫৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ৪৮ হাজার ৬৫৭ জন, আর ফেল করেছেন ৫০ হাজার ৯০৯ জন শিক্ষার্থী।

ফল প্রকাশের সময় কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাসরিন জানান, ইংরেজি ও উচ্চতর গণিতে ফলাফল সবচেয়ে খারাপ হয়েছে। প্রায় ৩৫ শতাংশ শিক্ষার্থী ইংরেজিতে ফেল করেছে। তিনি বলেন, ফলাফল খারাপ হলেও এটি বাস্তব চিত্র।

বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামসুল ইসলাম বলেন, আমরা ফলাফল নিয়ে পর্যালোচনা করছি। যেসব প্রতিষ্ঠান খারাপ করেছে, তাদের নিয়ে আলাদা করে বসব। শিক্ষার্থীরা যেসব বিষয়ে খারাপ করেছে, সেগুলোও বিশ্লেষণ করা হবে। আমরা আশা করি, যৌথভাবে কাজ করে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন সম্ভব হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা