× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে রাবি ছাত্রীর মৃত্যু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫ ০০:০৪ এএম

সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে রাবি ছাত্রীর মৃত্যু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সায়মা হোসেন নামে এক নারী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে সাঁতার কাটতে নামলে পানিতে ডুবে যান তিনি।

পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সায়মা সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি কুষ্টিয়া জেলায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, সায়মা হোসেন সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে যায়। দ্রুত উদ্ধার করে রামেকে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মোসা. রোখসানা বেগম টুকটাকি বলেন, সাঁতার প্রতিযোগিতা অংশ নেওয়ার জন্য অনুশীলন করেছিল সায়মা। দুই রাউন্ড সাঁতরানোর পর হঠাৎ হার্ট অ্যাটাক করে সে। পরে বিশ্ববিদ্যালয় মেডিক্যালে নিয়ে গেলে সেখান থেকে রামেকে পাঠানো হয়। সেখানে নিয়ে রামেকে নেয়া হলে চিকিৎসকরা সায়মাকে মৃত ঘোষণা করেন। এমন মৃত্যু কিছুতেই মেনে নেওয়া যায় না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা