× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শপথ নিলেন রাকসুর নবনির্বাচিত প্রতিনিধিরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫ ১৯:২৭ পিএম

শপথ নিলেন রাকসুর নবনির্বাচিত প্রতিনিধিরা

দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নবনির্বাচিত প্রতিনিধিরা শপথ নিয়েছেন। রবিবার (২৬ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে রাকসুর সভাপতি ও উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব তাদের শপথবাক্য পাঠ করান।

এদিন হল সংসদে নির্বাচিত প্রতিনিধিরাও শপথ নেন। হল সংসদের প্রতিনিধিদের নিজ নিজ হল প্রাধ্যক্ষ শপথ বাক্য পাঠ করান।

শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাকসুর সভাপতি ও উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। বিশেষ অতিথি ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দিন খান। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক আব্দুল হামিদ। তিনি নবনির্বাচিত প্রতিনিধিদের উদ্দেশে বলেন, বহুল প্রতিক্ষিত রাকসু নির্বাচন দীর্ঘ ৩৫ বছর পরে অনুষ্ঠিত হয়েছে। যে নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। সকলের সফল অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন আয়োজন করে কমিশন একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। আমি আশাবাদী নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষার প্রতি দায়বদ্ধ থাকবেন। তারা বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্য অঙ্গনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

শপথ পাঠ শেষে উপাচার্য নবনির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে কুশল বিনিময় করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন রাকসু’র প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান। এ সময় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলামসহ নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

গত ১৬ অক্টোবর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের মোস্তাকুর রহমান জাহিদ এবং সাধারণ সম্পাদক (জিএস) হন সাবেক সমন্বয়ক ও ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাউদ্দিন আম্মার। এ ছাড়া রাকসুর ২৩টি পদের মধ্যে ২০টি পদে ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ এর প্রার্থীরা জয়ী হন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা