× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিমসার সোনালী সংঘ

পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানে ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫ ১৮:৪৪ পিএম

আপডেট : ২৬ অক্টোবর ২০২৫ ১৯:৫১ পিএম

পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানে ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

কুমিল্লর বুড়িচং উপজেলার নিমসারে প্রায় ২ হাজার শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেছে নিমসার সোনালী সংঘ।

রবিবার (২৬ অক্টোবর) জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার এলাকায় ‘নিমসার সোনালী সংঘ’র আয়োজনে ‘আবার সবুজ হোক পৃথিবী’ স্লোগানে অনুষ্ঠিত কর্মসূচীতে এই চারা বিতরণ করা হয়। 

কর্মসূচীতে স্থানীয় নিমসার উচ্চ বিদ্যালয়, নিমসার সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিমসার তাহেরা বালিকা উচ্চ বিদ্যালয়, নিমসার মডার্ন স্কুল ও মাইন কিন্ডার গার্ডেন নামের পাঁচ শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২ হাজার শিক্ষার্থীর মাঝে পেয়ারা, একআশি, বেলজিয়ামসহ বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। 

চারা বিতরণকালে বিদ্যালয় গুলোর সকল শিক্ষক ও শিক্ষকদের সাথে উপস্থিত ছিলেন- মো. জহিরুল ইসলাম, মো. আবু তাহের, আনিসুর রহমান মাষ্টার, মো. নুরুজ্জামান, মো. শাহ আলম, মো. জাকির হোসেন, মো. জিয়া উদ্দিন সুমন, মো. আনিসুর রহমান, আমির হোসেন সোহাগ, মাসুম রানা, মো. মোয়াজ্জেম হোসেন মৃধা প্রমূখ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা