× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আহত শিক্ষার্থী নিলয়কে দেখতে তার বাড়িতে যান বেরোবি রেজিস্ট্রার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫ ২১:২৫ পিএম

আহত শিক্ষার্থী নিলয়কে দেখতে তার বাড়িতে যান বেরোবি রেজিস্ট্রার

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের আহত শিক্ষার্থী নিলয় সরকারকে দেখতে শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে গাজীপুরের টঙ্গিতে তার বাড়িতে যান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ। 

গত ১৩ অক্টোবর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘটিত ঘটনায় নিলয় চোখে গুরুতর আঘাত প্রাপ্ত হন। বর্তমানে চিকিৎসাধীন এই শিক্ষার্থীকে উন্নত চিকিৎসা এবং দ্রুত সুস্থতার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বাত্মক সহযোগিতা প্রদান করছে।

রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ নিলয়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা ও সহমর্মিতা প্রদানের আশ্বাস দেন। তিনি জানান, নিলয়ের চোখের অবস্থা আগের চেয়ে উন্নতি হয়েছে। সে এখন চোখ মেলতে ও দেখতে পারছে। তবে চোখে সেলাই থাকার কারণে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আগামী একমাস নিলয়কে পূর্ণ বিশ্রামে থাকতে হবে। 

রেজিস্ট্রার আরও জানান, নিলয়ের দ্রুত আরোগ্য কামনায় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী তার পাশে রয়েছেন এবং তার অসুস্থতাজনিত কারণে শিক্ষাজীবন যেন বিলম্বিত না হয়, সেজন্য উপাচার্য মহোদয় নির্দেশনা দিয়েছেন।

উল্লেখ্য, নিলয়ের সুচিকিৎসার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার পাশাপাশি নিলয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। এর আগে গত ১৮ অক্টোবর ২০২৫ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী নিলয় সরকারকে দেখতে তার বাড়িতে যান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা