× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাকসুর নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫ ২৩:২১ পিএম

চাকসুর নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ

আনুষ্ঠানিকভাবে শপথ নিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদে নির্বাচিত প্রতিনিধিরা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে চাকসু প্রতিনিধিদের শপথ পাঠ করান চাকসুর সভাপতি ও চবি উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়াহ্ইয়া আখতার। এতে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান এবং প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন। জাতীয় সংগীত ও পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে শুরু হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। এরপর উপাচার্যের নিকট চাকসুর গেজেট হস্তান্তর করেন নির্বাচন কমিশনারবৃন্দ।

কেন্দ্রীয় সংসদে নির্বাচিত প্রার্থীদের শপথ গ্রহণের পর একে একে প্রতিটি হল ও হোস্টেল সংসদে নির্বাচিত প্রার্থীদের শপথ পাঠ করানো হয়। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে শপথপাঠের সার্বিক কার্যক্রম পরিচালনা করা হয়। অনুষ্ঠানে কেন্দ্রীয় সংসদে ২৬ জন প্রার্থী শপথ নেন। এছাড়া ১৪টি হল এবং ১ হোস্টেল সংসদ নির্বাচনে মোট ২৩৬ জন প্রতিনিধির শপথ গ্রহণ করার কথা থাকলেও অনেকেই উপস্থিত ছিলেন না। চাকসুর কেন্দ্রীয় সংসদে ২৬ জন নির্বাচিত প্রতিনিধির ২৪ জনই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের।

কেন্দ্রীয় সংসদে শপথ নেন যারা : ভিপি হিসেবে শপথ নেন ছাত্রশিবির প্যানেল থেকে নির্বাচিত ইব্রাহিম হোসেন রনি এবং জিএস পদে সাঈদ বিন হাবিব। এজিএস পদে শপথ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের বিজয়ী প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক। ১৮টি সম্পাদকীয় পদের মধ্যে ১৭টিতে ছাত্রশিবিরের প্রার্থীরা জয় পেয়ে শপথ নেনÑ খেলাধুলা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ শাওন, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে হারেজুল ইসলাম, সহসাহিত্য ও প্রকাশনা সম্পাদক জিহাদ হোসাইন, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সহদপ্তর সম্পাদক জান্নাতুল আদন নুসরাত, ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক নাহিমা আক্তার দ্বীপা, সহ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান। এ ছাড়া গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক তানভীর আনজুম শোভন, সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক তাহসিনা রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফনান হাসান ইমরান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক মোনায়েম শরীফ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সোহান, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভূঁইয়া, সহযোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ওবায়দুল সালমান, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক তাওহিদ রাব্বি, পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ। সহখেলাধুলা ও ক্রীড়া সম্পাদক বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য প্যানেল থেকে শপথ নেন তামান্না মাহবুব প্রীতি। এছাড়া ৫টি নির্বাহী সদস্য পদে শপথ নেবেনÑ জান্নাতুল ফেরদাউস সানজিদা, সালমান ফারসি, সোহানুর রহমান ও আদনান শরীফ। এ সময় উপস্থিত ছিলেন না কেন্দ্রীয় সংসদের নির্বাহী সদস্য আকাশ দাস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জন্য বরাদ্দ রয়েছে ৯টি হল ও একটি হোস্টেল। ছাত্রীদের জন্য রয়েছে মাত্র ৫টি হল। ১৪টি হল সংসদে ১৬ জন করে প্রতিনিধি এবং একটি হোস্টেল সংসদে ১২ জনসহ মোট ২৩৬ জন প্রতিনিধি নির্বাচিত হন। জানতে চাইলে অধ্যাপক ড. আরিফুল হক সিদ্দিকী বলেন, ‘চাকসু নির্বাচন কমিশনের শেষ কাজ হচ্ছে নির্বাচিত প্রতিনিধিদের শপথ প্রদান করা। আমরা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে শপথ গ্রহণ অনুষ্ঠান খুবই সুন্দর পরিবেশে আয়োজন করেছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা