× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাকসু নির্বাচনের গেজেট প্রকাশ, শপথ ২৬ অক্টোবর

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫ ২০:২৯ পিএম

আপডেট : ২২ অক্টোবর ২০২৫ ২০:২৯ পিএম

রাকসু নির্বাচনের গেজেট প্রকাশ, শপথ ২৬ অক্টোবর

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল গেজেট আকারে প্রকাশিত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীবের কাছে গেজেটটি হস্তান্তর করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম।

নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান জানান, আনুষ্ঠানিক ফলাফল গেজেট আকারে উপাচার্যের কাছে হস্তান্তর করা হয়েছে। আগামী ২৬ অক্টোবর নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের সিনেট ভবনে শপথ বাক্য পাঠ করানো হবে।

কেন্দ্রীয় সংসদের নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করাবেন রাকসুর সভাপতি ও উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। অন্যদিকে, হল সংসদের প্রতিনিধিদের শপথ গ্রহণ করাবেন সংশ্লিষ্ট হল সংসদের সভাপতি অর্থাৎ প্রাধ্যক্ষ।

গেজেট হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ এবং নির্বাচন কমিশনার অধ্যাপক মো. আমিনুল হক, অধ্যাপক মোহা. এনামুল হক ও অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ।

উল্লেখ্য, দীর্ঘ ৩৬ বছর পর গত ১৬ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা