× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাকৃবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫ ২০:৪৯ পিএম

আপডেট : ২১ অক্টোবর ২০২৫ ২০:৫৯ পিএম

বাকৃবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে ‘বিশ্ব ডিম দিবস-২০২৫’। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার ডিম বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স কক্ষে পশুপালন অনুষদের পোল্ট্রি বিজ্ঞান বিভাগ ‘ডিম দিবস’ উপলক্ষে একটি সেমিনারের আয়োজন করে।

দিবসটি উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন ও মাদ্রাসায় সর্বজনীন ডিম খাওয়ানোর কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে ডিম বিতরণ করা হয়। এ ছাড়াও গতকাল বিশ্ববিদ্যালয়ের সব হলের আবাসিক শিক্ষার্থীদের মাঝে ডিম বিতরণ করা হয়। শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ডিম বিতরণে সহযোগিতা করেছে কাজী ফার্মস।

সেমিনারে সভাপতিত্ব করেন পোল্ট্রি বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. শওকত আলী। বিশেষ অতিথি ছিলেন পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রুহুল আমিন, বাংলাদেশ অ্যানিম্যাল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হাশেম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার এবং ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশনÑ বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়জুর রহমান।

এ ছাড়া আলোচক হিসেবে বক্তব্য রাখেন পুষ্টিবিদ ও কৃষি ব্যবসা পরামর্শক মো. আক্তারুজ্জামান এবং সাবেক ইউজিসি অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ইলিয়াস হোসেন। অনুষ্ঠানে কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুলের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

মূল প্রবন্ধ উপস্থাপনকালে অধ্যাপক ড. মো. ইলিয়াস হোসেন বলেন, ডিম একটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান, যা শিশুদের ছয় বছর বয়সের মধ্যে মস্তিষ্কের বিকাশে সহায়ক কোলিন সরবরাহ করে। যাদের শরীরে আয়রনের ঘাটতি আছে, তাদের জন্য ডিম বিশেষভাবে উপকারী। কারণ এতে থাকা আয়রন সহজে শোষিত হয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা