× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্দোলনরত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫ ২১:২৬ পিএম

আন্দোলনরত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক–কর্মচারীদের বাড়ি ভাতা ২০ শতাংশ বৃদ্ধির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। দাবি আদায়ে মঙ্গলবার (২১ অক্টোবর) মুখে কালো কাপড় বেঁধে রাজধানীতে মিছিল করবে সংগঠনটি।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশনস্থলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি।

তিনি বলেন, আজ থেকে আমাদের কর্মসূচি আমরণ অনশনে রূপ নিয়েছে। ইতোমধ্যে চারজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। প্রায় সবাই অসুস্থ। এ অনশনে যদি কোনো প্রাণহানি ঘটে, এর দায়ভার নিতে হবে শিক্ষা উপদেষ্টা সি. আর. আবরারকে।

অধ্যক্ষ আজীজি অভিযোগ করে বলেন, আপনারা যদি আবরার সাহেবের কূটচালে পা দিয়ে শিক্ষকদের প্রতিপক্ষ হয়ে দাঁড়ান, তাহলে সারা দেশ থেকে লং মার্চ করে তার অফিসে তালা দেওয়া হবে। আমরা আবরারের কোনো সিদ্ধান্ত মানি না, তাকে উপদেষ্টা হিসেবেও মানি না। তিনি যদি চান, তাহলে দাবি মেনে প্রজ্ঞাপন দিতে হবে, নয়তো তাকে শিক্ষা মন্ত্রণালয় ছাড়তে হবে।

তিনি আরও জানান, যারা শহীদ মিনারে উপস্থিত হতে পারবেন না, তারা প্রতিদিন বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত জেলা ও উপজেলা সদরে অবস্থান কর্মসূচি পালন করবেন।

বিএনপি মহাসচিবের সঙ্গে যোগাযোগ প্রসঙ্গে অধ্যক্ষ আজীজি বলেন, বিএনপি মহাসচিব সময় নিয়েছেন। কিন্তু তার ফোন দেওয়ায় কিছু হবে না, বাস্তবে প্রজ্ঞাপন দিতে হবে। যদি তার অনুরোধের পরও প্রজ্ঞাপন জারি না হয়, তাহলে আবরার সাহেবকে টেনেহিঁচড়ে মন্ত্রণালয় থেকে বের করে দেওয়া হবে। সচিবালয়ের প্রতিটি পয়েন্টে আমরা অবস্থান নেব।

হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, আমরা ২২ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করব। এরপরও যদি প্রজ্ঞাপন না হয়, যে পরিবেশ তৈরি হবে তা বাংলাদেশ কখনও দেখেনি। সবাইকে ঢাকায় এনে যমুনা ঘেরাও করব। আমরা শুনেছি, বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ চলছে। শিক্ষক ভাইদের অনুরোধ করব—এই প্রশিক্ষণ বন্ধ করে আপনারা আন্দোলনে যোগ দিন। আবরারের অধীনে কোনো প্রশিক্ষণ হতে পারে না।

উল্লেখ্য, মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, চিকিৎসাভাতা ৫০০ টাকা থেকে ১ হাজার ৫০০ টাকা এবং উৎসবভাতা ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশ করার দাবিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে ১২ অক্টোবর থেকে আন্দোলনে আছেন শিক্ষক-কর্মচারীরা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা