× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়া সরকারি আজিজুল হক কলেজে অধ্যক্ষ পরিবর্তন

বগুড়া অফিস

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫ ১৩:০১ পিএম

বগুড়া সরকারি আজিজুল হক কলেজে অধ্যক্ষ পরিবর্তন

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর শওকত আলম মীরকে বদলি করা হয়েছে। তাঁর স্থলে নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন জয়পুরহাট সরকারি কলেজের বাংলা বিভাগের প্রফেসর মাহফুজুল ইসলাম।

সোমবার (২০ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তানিয়া ফেরদৌস।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রফেসর মীর শওকত আলম মীরকে জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজে অধ্যক্ষ হিসেবে বদলি করা হয়েছে। 

অন্যদিকে, প্রফেসর মাহফুজুল ইসলামকে জয়পুরহাট সরকারি কলেজ থেকে বদলি করে সরকারি আজিজুল হক কলেজে অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।

আগামী ২৭ অক্টোবরের মধ্যে উভয় অধ্যক্ষকে নিজ নিজ বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা