× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জবি শিক্ষার্থীকে হত্যা

বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান স্থগিত ও একদিনের শোক ঘোষণা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫ ১২:০৭ পিএম

জোবায়েদ হোসাইন। ফাইল ফটো

জোবায়েদ হোসাইন। ফাইল ফটো

টিউশনি করতে এসে ছুরিঘাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী (১৫ ব্যাচ) জুবায়েদ হোসেন খুনের ঘটনায় একদিনের শোক ঘোষণা ও বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

সোমবার (২০ অক্টোবর) বেলা ১১ টায় এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।

উপাচার্য বলেন, আজকে জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল ২১ অক্টোবর শোক দিবস ঘোষণা করা হযেছে। এদিন বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত থাকবে এবং আমরা কালো ব্যাজ ধারণ করবো। আর আগামী ২২ তারিখ যে বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান ঘোষণা করা ছিলো সেটা স্থগিত করা হয়েছে। এটা আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে জানাবো।

তিনি আরও বলেন, ২১ ও ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস চললেও পরীক্ষা স্থগিত থাকবে। 

এর আগে, রবিবার (১৯ অক্টোবর) বিকাল পৌনে ৪ টার দিকে রাজধানীর আরমানিটোলার একটি বাসার সিঁড়ি থেকে জবি শিক্ষার্থী জোনায়েদ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। জোবায়েদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার হোমনা উপজেলায়। তিনি জবিস্থ কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের সভাপতি এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা