× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এইচএসসির ফল

মধ্যনগর ও ধর্মপাশায় শ্রেষ্ঠ বংশীকুন্ডা কলেজ

মধ্যনগর ও ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫ ২৩:০১ পিএম

মধ্যনগর ও ধর্মপাশায় শ্রেষ্ঠ বংশীকুন্ডা কলেজ

এবারের এইচএসসি পরীক্ষার ফলে চরম বিপর্যয়ের মাঝেও সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় শীর্ষ অবস্থানে রয়েছে বংশীকুন্ডা কলেজ। কলেজটির পাশের হার ৭৭.০৫ শতাংশ।

জানা যায়, মধ্যনগর উপজেলায় ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয় বংশীকুন্ডা কলেজ। শুরু থেকেই উচ্চমাধ্যমিক পরীক্ষায় মধ্যনগর ও ধর্মপাশা উপজেলায় ভালো ফল করে আসছে প্রতিষ্ঠানটি। পড়ালেখার পাশাপাশি এ কলেজের শিক্ষার্থীরা ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনেও কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছে।

এ সাফল্যের বিষয়ে কলেজের অধ্যক্ষ নুরুল আমিন বলেন, শৃঙ্খলা বিধির যথাযথ অনুশীলন, ক্লাস কার্যক্রমে উপস্থিতি নিশ্চিতকরণ, পূর্ণ প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণে উদ্বুদ্ধকরণ সবকিছুর নিবিড় সংযোগ ঘটিয়ে আমরা শিক্ষার্থীদের সাফল্য নিশ্চিত করার অবিরাম প্রচেষ্টায় আত্মনিবেদিত হয়ে কাজ করি। মেধাবী, পরিশ্রমী, আত্মনিবেদিত শিক্ষক-শিক্ষিকার নিরলস পরিশ্রম এবং শিক্ষার্থীদের ঐকান্তিক প্রচেষ্টায় অর্জিত হয়েছে আমাদের গৌরবজনক ধারাবাহিক সাফল্য। ভালো ছাত্রের পাশাপাশি ভালো মানুষ গড়ার সুমহান লক্ষ্যে তাদের এ প্রচেষ্টা অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার শিক্ষা বিভাগের কার্যক্রম ধর্মপাশা উপজেলা শিক্ষা অফিস থেকে পরিচালিত হয়। ধর্মপাশা উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ওই দুই উপজেলায় বংশীকুন্ডা কলেজ ছাড়াও ২টি কলেজ ও ৩টি উচ্চমাধ্যমিক বিদ্যালয় এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে পাশের হার, ধর্মপাশা সরকারী কলেজ ২৬.০৫%, বাদশাগঞ্জ ডিগ্রী কলেজ ১৮.৯৭%, মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় ও কলেজ ৬০.১২%, লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ ৬৯.৮৯% এবং গোলকপুর হাজী আব্দুল হাফেজ উচ্চ বিদ্যালয় ও কলেজ ৬.৬৭ %।

এদিকে টানা দশ বছর ধরে দূর্গম হাওর জনপদে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া বংশীকুন্ডা কলেজ আজও এমপিওভূক্ত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন হাওরাঞ্চলের শিক্ষানুরাগী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা দ্রুত এ কলেজটিকে এমপিওভূক্ত বা জাতীয়করণের জোর দাবি জানিয়েছেন।

বংশীকুন্ডা কলেজ এডহক কমিটির সভাপতি ও মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় বলেন, ‘বংশীকুন্ডা কলেজ বরাবরই ভাল ফল করে আসছে। দশ বছরেও কলেজটি এমপিওভূক্ত না হওয়ার বিষয়টি দুঃখজনক। উপজেলায় আরও দুটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থাকলেও একমাত্র কলেজ হিসেবে বংশীকুন্ডা কলেজ সরকারি বিধিমতে জাতীয়করণের আওতাভুক্ত হওয়ার অধিকার সংরক্ষণ করে। এ লক্ষে আমরা কাজ করে যাচ্ছি।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা