× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নরসিংদী সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫ ২২:৩৫ পিএম

নরসিংদী সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমেদ ভূঁইয়া বলেন, এখানে চাঁদের হাট বসেছে, আজ ২৫০ জন কৃতি শিক্ষার্থী সংবর্ধনা পেয়েছে। তিনি বলেন, এই আয়োজন বিদায়ী শিক্ষার্থীদের নতুন পথচলায় সাহস জোগাবে। একই সঙ্গে বর্তমান শিক্ষার্থীরাও অনুপ্রাণিত হবে আজকের আয়োজন দেখে, ভবিষ্যতে আরও ভালো করার চেষ্টা করবে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে নরসিংদী সরকারি কলেজ মাঠে কলেজ কতৃক আয়োজিত কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৫ বাস্তবায়ন কমিটির আহবায়ক প্রফেসর ড. ফখরুদ্দিন আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমেদ ভূঁইয়া। 

অনুষ্ঠানে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জন করে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমেদ ভূইয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও জেলার শিক্ষানুরাগীরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা নিতে আসা শিক্ষার্থীরা বলেন, নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংবর্ধিত হতে পারা আমাদের জীবনের এক অবিস্মরণীয় মুহূর্ত। এই সাফল্যের প্রকৃত অংশীদার আমাদের শিক্ষকগণ, যাদের অনুপ্রেরণা ও দিকনির্দেশনায় আমরা আজকের এই অবস্থানে পৌঁছেছি।

জুনিয়রদের উদ্দেশে তারা বলেন, আমরা চাই আমাদের ভাই-বোনরাও যেন এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখে, পরবর্তীতে তারাও যেন এমন সংবর্ধনার আসরে সম্মানিত হতে পারে।

বিশেষ অতিথি আব্দুল্লাহ আল মামুন বলেন, আমাদের শিক্ষার্থীরা যদি নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যায়, তবে তারা সর্বত্র সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করবে। শুধু চাকরিজীবী নয়, উদ্যোক্তা হিসেবেও তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা