× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় দুই কলেজে ৩২ শিক্ষক, ১২ শিক্ষার্থীর সবাই ফেল!

বগুড়া অফিস

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫ ২২:১৬ পিএম

আপডেট : ১৬ অক্টোবর ২০২৫ ২২:৩২ পিএম

বগুড়ায় দুই কলেজে ৩২ শিক্ষক, ১২ শিক্ষার্থীর সবাই ফেল!

বগুড়ার দুটি কলেজে এইচএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজশাহী শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

কলেজ দুটি হলো- কাহালু উপজেলার আল্লামের তাকিয়া হাই স্কুল অ্যান্ড কলেজ এবং ধুনট উপজেলার গোসাইবাড়ি মহিলা কলেজ। এর মধ্যে আল্লামের তাকিয়া হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে ৭ জন এবং গোসাইবাড়ি মহিলা কলেজ থেকে ৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়।

জানা গেছে, কাহালু উপজেলার আল্লামের তাকিয়া হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর মানবিক বিভাগে ৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। ফলাফলে দেখা যায়, তাদের কেউই পাস করতে পারেনি। ২০১৫ সালে কলেজ শাখা চালু হয় প্রতিষ্ঠানটিতে। বর্তমানে সেখানে শিক্ষক রয়েছেন ১৪ জন। তাদের অধীনেই সাতজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই ফেল করেছে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ টি. এম. ফেরদৌস আলম বলেন, যে সাতজন পরীক্ষায় অংশ নিয়েছে তারা সবাই কর্মজীবী। তাদের বাড়ি থেকে ডেকে এনে পরীক্ষা দিতে হয়েছে। বই কিনে দেওয়া, ফরম ফিলাপসহ সব ধরনের সহযোগিতা করা হয়েছিল। কিন্তু তারা সবাই হতাশ করেছে।

অন্যদিকে, একই চিত্র ধুনট উপজেলার গোসাইবাড়ি মহিলা কলেজের। মানবিক বিভাগ থেকে এ কলেজের পাঁচজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও কেউ পাস করতে পারেনি। এ কলেজে শিক্ষক আছেন ১৮ জন। এতো সংখ্যক শিক্ষক থাকা সত্ত্বেও কলেজটির ফলাফলও শূন্য।

কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বলেন, শুনেছি একজন নাকি পাস করেছে, তবে আমি এখনও বোর্ডের ফলাফল দেখিনি। আমরা নিয়মিত বেতন পাই না, আর শিক্ষার্থীরাও নিয়মিত আসে না।

জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ বলেন, দুই কলেজ থেকে মোট ১২ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। ফলাফলে দেখা গেছে, তারা সবাই ফেল করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা