বগুড়া অফিস
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫ ২১:৩২ পিএম
এ বছরের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজ জিপিএ-৫ প্রাপ্তির হারে শীর্ষ স্থান অর্জন করেছে। দ্বিতীয় স্থানে বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং তৃতীয় স্থানে বগুড়া সরকারি কলেজ রয়েছে।
সরকারি আজিজুল হক কলেজ থেকে এ বছর ১ হাজার ৪৮২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, যার মধ্যে ১ হাজার ৪৭২ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৯৯ দশমিক ৩৩ শতাংশ। এদের মধ্যে ৯৯২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যা জিপিএ-৫ প্রাপ্তির হার ৬৭ দশমিক ৩ শতাংশ।
দ্বিতীয় স্থানে থাকা বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজে অংশগ্রহণকারী ২৬৮ শিক্ষার্থীর মধ্যে ২৬৬ জন পাস করেছে। পাসের হার ৯৯ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৩৬ জন, যা জিপিএ-৫ প্রাপ্তির হার ৫০ দশমিক ৭ শতাংশ।
তৃতীয় স্থানে থাকা বগুড়া সরকারি কলেজ থেকে ৮৫২ জন পরীক্ষার্থী অংশ নেয়, যার মধ্যে ৮১৭ জন পাস করেছে। পাসের হার ৯৫ দশমিক ৮৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩৫৯ জন শিক্ষার্থী, যা জিপিএ-৫ প্রাপ্তির হার ৪২ দশমিক ১ শতাংশ।
জেলার অন্যান্য কলেজেও শতভাগ বা প্রায় শতভাগ পাসের হার দেখা গেছে। সরকারি শাহ সুলতান কলেজে ১ হাজার ৩৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ হাজার ৩৫১ জন। পাসের হার ৯৮ দশমিক ১১ শতাংশ। ৪০৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, জিপিএ-৫ প্রাপ্তির হার ২৯ দশমিক ৪ শতাংশ।
বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা দিয়েছে ৪৬৯ জন, এর মধ্যে পাস করেছে ৪৬৬ জন, পাসের হার ৯৯ দশমিক ৩৬ শতাংশ। এর মধ্যে ১৩৭ জন জিপিএ-৫ পেয়েছে, জিপিএ-৫ প্রাপ্তির হার ২৯ দশমিক ২ শতাংশ।
বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজেও ফলাফল শতভাগ। ৬৮১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে (পাসের হার ১০০ শতাংশ)। এর মধ্যে ১৯২ জন জিপিএ-৫ পেয়েছে, জিপিএ-৫ প্রাপ্তির হার ২৮ দশমিক ২ শতাংশ।
বগুড়া সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয় ১ হাজার ৪৪৫ জন। এর মধ্যে ১ হাজার ২৮১ জন পাস করেছে, পাসের হার ৮৮ দশমিক ৬৫ শতাংশ। ২০৬ জন জিপিএ-৫ পেয়েছে, জিপিএ-৫ প্রাপ্তির হার ১৪ দশমিক ৩ শতাংশ।
বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে ৩৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৪৬ জন পাস করেছে, পাসের হার ৯৬ দশমিক ৬৫ শতাংশ। এর মধ্যে ৫৮ জন জিপিএ-৫ পেয়েছে, জিপিএ-৫ প্রাপ্তির হার ১৬ দশমিক ২ শতাংশ।
আরডিএ স্কুল অ্যান্ড কলেজেও শতভাগ সাফল্য। ১৮৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে (পাসের হার ১০০ শতাংশ)। ৩২ জন জিপিএ-৫ পেয়েছে, জিপিএ-৫ প্রাপ্তির হার ১৭ দশমিক ১ শতাংশ।
এ বছর বগুড়া জেলায় মোট ২৫ হাজার ৯৬০ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১৭ হাজার ৯২১ জন পাস করেছে, জেলার সামগ্রিক পাসের হার ৬৯ দশমিক ৭৬ শতাংশ। জেলায় মোট ৩ হাজার ১৬৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।