টাঙ্গাইল প্রতিবেদক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫ ২১:০৪ পিএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৫ ২১:০৫ পিএম
টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) দিবস উপলক্ষে শোভাযাত্রা। প্রবা ফটো
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অ্যাকাডেমিক ভবনের সামনে গিয়ে কেক কাটায় অংশ নেয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
এছাড়া দুপুর ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।