× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টানা ১৪ বছর কুমিল্লা বোর্ড সেরা সোনার বাংলা কলেজ

বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫ ১৯:৪৩ পিএম

আপডেট : ১৬ অক্টোবর ২০২৫ ১৯:৪৭ পিএম

টানা ১৪ বছর কুমিল্লা বোর্ড সেরা সোনার বাংলা কলেজ

কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনার বাংলা কলেজ আবারও ইতিহাস সৃষ্টি করেছে। এবারের এইচএসসি পরীক্ষায় শতভাগ পাস করে টানা ১৪তমবারের মতো কুমিল্লা শিক্ষা বোর্ডে সেরা কলেজের মর্যাদা অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

এ বছর সোনার বাংলা কলেজ থেকে ৩৭১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, সবাই পাস করে। তাদের মধ্যে ১৪৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে কৃতিত্ব অর্জন করেছে। বিজ্ঞান বিভাগে অংশ নেয়া ১৩৩ জনের মধ্যে ১১২ জন জিপিএ-৫, মানবিক বিভাগে ১২৭ জনের মধ্যে ২৮ জন জিপিএ-৫ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১১১ জনের মধ্যে ৮ জন জিপিএ-৫ পেয়েছে।

জেলার বুড়িচং উপজেলার ভরাসার বাজারসংলগ্ন গোবিন্দপুরে ২০০০ সালে প্রতিষ্ঠিত সোনার বাংলা কলেজ শুরু থেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করে আসছে। ২০১২ থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা ১৪ বছর শতভাগ পাসের রেকর্ড ধরে রেখেছে প্রতিষ্ঠানটি।

সোনার বাংলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য আবু ছালেক মো. সেলিম রেজা সৌরভ বলেন, শৃঙ্খলা, নিয়মিত ক্লাস, গাইড-মোটিভেশন প্রোগ্রাম এবং শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের নিবিড় সম্পর্কই এই সাফল্যের মূল চাবিকাঠি। আমরা শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ তৈরিতেও বদ্ধপরিকর। তিনি আরও বলেন, গভর্নিং বডির সঠিক দিকনির্দেশনা, মেধাবী ও পরিশ্রমী শিক্ষকবৃন্দের আন্তরিকতা এবং শিক্ষার্থীদের ঐকান্তিক প্রচেষ্টার ফলেই এই ধারাবাহিক সাফল্য সম্ভব হয়েছে।

এদিকে, বুড়িচং উপজেলার ১০টি কলেজের মধ্যে একমাত্র সোনার বাংলা কলেজ শতভাগ পাস করে কুমিল্লা বোর্ডে শীর্ষে রয়েছে। অন্যদিকে, কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজে ৩৯৮ জনের মধ্যে ৩৫টি জিপিএ-৫, পাসের হার ৮৮ দশমিক ৯৪ শতাংশ। পারুয়ারা আব্দুল মতিন খসরু কলেজে ৩৬৩ জনের মধ্যে ৪৪টি জিপিএ-৫, পাসের হার ৯৭ দশমিক ২৫ শতাংশ।

উপজেলা পর্যায়ে এইচএসসি পরীক্ষায় গড় পাসের হার ৮০ দশমিক ৯৫ শতাংশ। এছাড়া আলিম পরীক্ষায় ১৪টি মাদ্রাসা থেকে ৩৩৩ জন অংশগ্রহণ করে ২৫টি জিপিএ-৫সহ পাসের হার ৭৮ দশমিক ৬৭ শতাংশ, আর কারিগরি বোর্ডের বিএম পরীক্ষায় ১৩৬ জনের মধ্যে ১৩টি জিপিএ-৫সহ পাসের হার ৭১ দশমিক ৩২ শতাংশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা