× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এইচএসসিতে মাইলস্টোন কলেজের অনন্য সাফল্য

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫ ১৯:২০ পিএম

এইচএসসিতে মাইলস্টোন কলেজের অনন্য সাফল্য

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা ২০২৫ এর ফলাফলে অসাধারণ সাফল্য অর্জন করেছে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা। এবছর মাইলস্টোন কলেজ থেকে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন মিলিয়ে মোট ২৯৮১ জন ছাত্রছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এতে মোট পাসের হার ৯৯.৮৩ শতাংশ। পাসকৃতদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭৯১ জন। 

বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা ২৩৭৩ জন ছাত্রছাত্রীর মধ্যে পাস করেছে ২৩৭০ জন। যেখানে পাসের হার ৯৯.৮৭ শতাংশ। এ বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৭৪৮ জন।

এছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে অংশ নেওয়া ৩০৫ জন শিক্ষার্থীর সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৩ জন। 

মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করা ৩০৩ জন ছাত্রছাত্রীর মধ্যে পাস করেছে ৩০১ জন। মানবিক বিভাগে পাসের হার ৯৯.৩৪ শতাংশ। মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে ২০ জন। 

এইচএসসি পরীক্ষায় নিয়মিতভাবে ভালো ফলাফলের ধারা অব্যাহত রাখার ব্যাপারে মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, প্রত্যেক শিক্ষকÑশিক্ষিকা, ছাত্রছাত্রী এবং অভিভাবকগণ এই সাফল্যের জন্য অবদান রেখেছেন। মাইলস্টোন কলেজ প্রশাসনের সঠিক তদারকি, শিক্ষকÑশিক্ষিকাদের একনিষ্ঠ প্রচেষ্টা ও কঠোর পরিশ্রম, ছাত্রছাত্রীদের একাগ্রতা এবং সম্মানিত অভিভাবকদের সহযোগিতায় প্রতিবছর ছাত্রছাত্রীরা প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারছে।

তিনি আরও বলেন, আমরা ছাত্রছাত্রীদের জন্য গুণগতমানের শিক্ষা প্রদান নিশ্চিত করি। নিয়মিত শ্রেণিকক্ষ শিক্ষা ও সহপাঠ্যক্রমিক কার্যক্রমের মাধ্যমে তা নিশ্চিত করা হয়। এটা ভালো ফলাফল অর্জনের প্রধান নিয়ামক। উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা জানান অধ্যক্ষ এবং ফলাফলের এই সাফল্য ২১ জুলাই বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের উদ্দেশ্যে উৎসর্গ করেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা