× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ

দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার পাশের হারে ধস

দিনাজপুর প্রতিবেদক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫ ১৩:১৩ পিএম

দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার পাশের হারে ধস

দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষায় পাসের হারে ধস নেমেছে। পাশের হার কমেছে ২৭ দশমিক ৭ শতাংশ। কমেছে জিপিএ-৫ প্রাপ্তি। বেড়েছে পাশ না করা (ফলাফল শূণ্য) কলেজের সংখ্যাও।

এবার এ বোর্ডে পাসের হার ৫৭ দশমিক ৪৯ শতাংশ। ২০২৪ সালে এ বোর্ডে পাসের হার ছিল ৭৭ দশমিক ৫৬ শতাংশ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে এই ফলাফল নিশ্চিত করেছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী।

এবার দিনাজপুর শিক্ষা বোর্ডে মোট ১ লাখ ৫৮ হাজার ৫১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে পাস করেছেন ৬০ হাজার ৮৮২ জন। ছাত্রদের পাসের হার ৫২ দশমিক ৬৫ এবং ছাত্রী পাসের হার ৬১ দশমিক ৯২ শতাংশ।

এবার জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ২৬০ জন। ২০২৪ সালে পেয়েছিল ১৪ হাজার ২৯৫ জন। অর্থাৎ জিপিএ-৫ কমেছে ৮ হাজার ৩৫ জন। 

শতভাগ পাশ করেছে ১১ টি কলেজ। বেড়েছে পাশ না করা (ফলাফল শূণ্য) কলেজের সংখ্যাও। এবার এ বোর্ডে ৪৩ টি কলেজের কোন পরীক্ষার্থী পাশ করেনি। গতবছর পাশ করেছিল না ২০টি কলেজের পরীক্ষার্থী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা