× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫ ১২:৩০ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

বিগত বছরের ধারাবাহিকতা বজায় রেখে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলেও পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছে মেয়েরা।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ। যার মধ্যে ছাত্রীদের পাসের হার ৬২.৯৭ শতাংশ। অন্যদিকে, ছাত্রদের পাসের হার ৫৪.৬০ শতাংশ। এ হিসেবে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে ৮ দশমিক ৩৭ শতাংশ হারে।

জিপিএ-৫ প্রাপ্তিতেও মেয়েদের সাফল্য বেশি। জিপিএ-৫ পেয়েছে মোট ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী। যার মধ্যে ৩৭ হাজার ৪৪ জন ছাত্রী এবং ৩২ হাজার ৫৩ জন ছাত্র।

বৃহস্পতিবার সকাল ১০টায় এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল সকল শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে প্রকাশ করা হয়েছে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত ২৬ জুন এবং শেষ হয় ১৯ আগস্ট। ব্যবহারিক পরীক্ষা চলে ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত।

এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন শিক্ষার্থী। এর মধ্যে ৬ লাখ ১১ হাজার ৪৪৬ জন ছাত্র এবং ৬ লাখ ২৪ হাজার ২১৫ জন ছাত্রী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা