× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ

বরিশাল বোর্ডে পাসের হার ৬২ দশমিক ৫৭ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫ ১১:০০ এএম

 বরিশাল বোর্ডে পাসের হার ৬২ দশমিক ৫৭ শতাংশ

এইচএসসিতে বরিশাল বোর্ডে পাসের হার ৬২ দশমিক ৫৭ শতাংশ। যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬৭৪ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০ টায় ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: ইউনুস আলী সিদ্দিকী।

পরিসংখ্যান রিপোর্টে জানা গেছে, এ বছর পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের আওতাধীন বিভাগের ছয় জেলার মোট ৩৪৯ টি কলেজ থেকে ৬১ হাজার ৪৮১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। এর মধ্যে ছাত্র ২৯ হাজার ৯১ এবং ছাত্রী ৩২ হাজার ৩৯০ জন। আর মোট ১৪৪টি কেন্দ্রে পরীক্ষা হয়েছিল। এর মধ্যে পাস করেছেন ৩৭ হাজার ৬৬ জন।  

এছাড়া গত বছর বোর্ডে পাসের হার ছিল ৮১ দশমিক ৮৫ শতাংশ। গত বছরের চেয়ে এবার পাশের হার ও জিপিএ-৫ এর সংখ্যা কমেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা