× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এমপিও শিক্ষক-কর্মচারীদের ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি আজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫ ০৮:৪৪ এএম

এমপিও শিক্ষক-কর্মচারীদের ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি আজ

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা ২০ শতাংশ হারে বাড়িভাড়াসহ তিন দফা দাবি আদায়ের জন্য গতকাল মঙ্গলবার টানা তৃতীয় দিনের আন্দোলন-কর্মসূচি পালন করেছেন। দাবি আদায়ে অনড় আন্দোলনকারীরা আজ বুধবার দুপুর ১২টার মধ্যে সরকারি প্রজ্ঞাপন জারি না হলে ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচির ও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাওয়ার ঘোষণা দিয়েছেন। প্রযোজনে তারা আমরণ অনশন করবেন।

গতকাল জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী রাত ৮টায় এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, শহীদ মিনার যেহেতু আমাদের আন্দোলনের মূল কেন্দ্র, তাই আমরা রাতে সেখানে অবস্থানের সিদ্ধান্ত নিয়েছি। বুধবার দুপুর ১২টা পর্যন্ত সেখানেই অবস্থান করব। এর মধ্যে প্রজ্ঞাপন জারি করা না হলে আমরা দুপুর থেকে শাহবাগ মোড় অবরোধ করে ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি শুরু করব। এ সময় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরারকে একজন ব্যর্থ উপদেষ্টা বলেও মন্তব্য করেন এই নেতা।

পূর্বঘোষিত কর্মসূচি অনুসারে গতকাল বিকাল ৪টায় শহীদ মিনার থেকে সচিবালয়ের দিকে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি শুরু করেন তারা। সাড়ে ৪টার দিকে পদযাত্রাটি হাইকোর্টের মাজার গেটের সামনে পৌঁছালে পুলিশ তা আটকে দেয়। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিচ্ছিলেন। অধিকাংশ শিক্ষকের মাথায় ‘২০ শতাংশ বাড়িভাড়া’ লিখিত ব্যান্ড ছিল। রাত ৮টার পরে দল বেঁধে তারা শহীদ মিনার প্রাঙ্গণে ফিরে আসেন।

এদিকে গতকাল সকালে রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম শহীদ মিনারে গিয়ে শিক্ষকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, শিক্ষকদের দাবি বাস্তবায়নে এবং প্রজ্ঞাপন জারির আশ্বাসে সর্বোচ্চ চেষ্টা হচ্ছে।

বাড়িভাড়া ৫০০ টাকা বাড়িয়েছে সরকার। তবে শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক দেন। এরপর কর্মচারীদের বাড়িভাড়া ভাতা অন্তত ২ হাজার বা ৩ হাজার টাকা করার প্রস্তাব অর্থ বিভাগে পাঠায় শিক্ষা মন্ত্রণালয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা