× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনুষ্ঠিত হবে ১২ ডিসেম্বর

এবার এমবিবিএস ও ডেন্টালে একই প্রশ্নে ভর্তি পরীক্ষা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫ ২১:০০ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও ডেন্টাল ভর্তি পরীক্ষা একই প্রশ্নে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী ১২ ডিসেম্বর সারাদেশে একযোগে এই ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হবে। গত রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য শিক্ষা বিভাগের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. নাজমুল হোসেন গতকাল সোমবার গণমাধ্যমকে বলেন, আমাদের সিদ্ধান্ত মোটামুটি চুড়ান্ত, এক দিনে, এক প্রশ্নে মেডিকেল এবং ডেন্টালের ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এখন কিছু টেকনিক্যাল বিষয় আছে সেগুলো নিয়ে আমরা কাজ করছি।

একই দিনে একই প্রশ্নে পরীক্ষা হলে কারা মেডিকেল আর কারা ডেন্টালে সুযোগ পাবে- এ প্রশ্নের জবাবে ডা. নাজমুল হোসেন বলেন, এই বিষয়গুলো এখনও আলোচনা হয়নি। বিষয়গুলো আমরা দেখছি, কিভাবে কী করা যায়।

প্রসঙ্গত, সারাদেশের তিনটি ডেন্টাল কলেজ এবং ৮টি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে আসন সংখ্যা ৫৪৫টি। এরমধ্যে গোপালগঞ্জ ডেন্টাল কলেজ হাসপাতাল এবং খুলনা ডেন্টাল কলেজের কার্যক্রম এখনও শুরু হয়নি। বেসরকারি ১২টি ডেন্টাল কলেজে ৯৪৫টি এবং বেসরকারি ১৬টি ডেন্টাল ইউনিটে আসন সংখ্যা ৫৪৫টি। 

আর দেশে ৩৮টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৫ হাজার ৩৮০টি। এর মধ্যে নারায়ণগঞ্জ মেডিকেল কলেজের কার্যক্রম এখনও শুরু হয়নি। বেসরকারি ৬৭টি মেডিকেল কলেজে আসন রয়েছে ৬ হাজার ২৯৩টি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা