× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাকসু

বিজয়ের লিফলেট মাটিতে ফেললেই জন্মাবে গাছ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫ ১৬:২৯ পিএম

বিজয়ের লিফলেট মাটিতে ফেললেই জন্মাবে গাছ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্রচারণার সময় শেষ হচ্ছে মঙ্গলবার (১৪ অক্টোবর) মধ্যরাতে। শেষ সময়ে প্রার্থীরা ভোটারদের দৃষ্টি আর্কষণের জন্য ভিন্ন ভিন্ন লিফলেট তৈরি করে প্রচারণা চালাচ্ছেন। এবার ভিন্ন আঙ্গিকে লিফলেট তৈরি করে ভোটারদের মাঝে সাড়া ফেলেছে এক প্রার্থী। বলছিলাম শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত বিজয়ের কথা।

বিজয় ‘আধিপত্য বিরোধী ঐক্য’ প্যানেল থেকে কেন্দ্রীয় সংসদে ক্রীড়া সম্পাদক পদে নির্বাচন করছেন। সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকেই বিজয়কে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে প্রচারণা চালাতে। এগিয়ে দেখা যায় তিনি ভোটারদের তার লিফলেট সম্পর্কে বুঝাচ্ছেন।

বিজয় জানান, বনকাগজ থেকে এই লিফলেট বিশেষ পদ্ধতিতে তৈরি করতে হয়। এটি মাটিতে ফেললেই জন্মাবে গাছের চারা। বনকাগজ মূলত হাতে তৈরি রিসাইকেল করা বিশেষ ধরনের একটি কাগজ, যার ভেতর থাকে গাছের বীজ। এই লিফলেট ছিঁড়ে মাটিতে ফেললেই সাত থেকে দশ দিনের মধ্যে জন্মাবে চারা, পনেরো থেকে বিশ দিনের মধ্যেই পরিণত হবে গাছে। প্রত্যেকটি লিফলেটে পনেরো থেকে বিশ ধরনের বীজ রয়েছে। এর মধ্যে বেশি রয়েছে ফুল গাছ, লাল শাক, মরিচ।

এই প্রার্থী আরও জানান, এটি তৈরি হয় ফেলে দেওয়া কাগজ থেকে। এতে একই সাথে কাগজের অপচয় রোধ হয় এবং পরে পরিবেশবান্ধব লিফলেট তৈরি হয়। প্রথমে অল্প তাপমাত্রায় কাগজের সাথে বীজ মিশিয়ে প্রাকৃতিক পরিবেশে শুকাতে হয়। যা একটি দীর্ঘ প্রক্রিয়া।

লিফলেটের বিষয়ে বিজয় বলেন, রাকসুতে প্রার্থীরা প্রত্যেকেই বাহারি লিফলেট তৈরি করে প্রচারণা চালাচ্ছেন। কিন্তু এই লিফলেটগুলো পরিবেশের জন্য ক্ষতিকর। কিন্তু আমি পরিবেশের কথা মাথায় রেখে এই ব্যতিক্রমী উদ্যেগ নিয়েছি। শিক্ষার্থীরাও এটি খুবই ভালোভাবে গ্রহন করছে। ১৬ তারিখ নির্বাচনের পর এই উন্মাদনা হয়তো আর থাকবে না। কিন্তু আমি থেকে যাব কারো টেবিলের কোনায়, কারো ফুলের টবে। নির্বাচন শেষে গাছ হয়ে থেকে যাব সাতশো তেপ্পান্ন একরে। এটা আমার কাছে একটা বড় পাওয়া।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা