× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিংয়ে দেশসেরা জাবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫ ১৮:৪৮ পিএম

টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিংয়ে দেশসেরা জাবি

সম্প্রীতি যুক্তরাজ্যভিত্তিক টাইমস হায়ার এডুকেশন ২০২৬ সালের বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে সংস্থাটি। তালিকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) দেশের শীর্ষ পাঁচ এ জায়গা করে নিয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) এলসিভিয়ার জার্নালের সাথে যৌথ প্রযোজনায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি রাঙ্কিং ২০২৬’ তালিকা প্রকাশ করে প্রতিষ্ঠানটি। 

তালিকা অনুযায়ী, বিশ্ব র‍্যাঙ্কিং (৮০১ থেকে ১০০০) এর মধ্যে রয়েছে দেশের পাঁচ বিশ্ববিদ্যালয়। এগুলো হলো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়। 

টিচিং, রিসার্চ এনভায়রনমেন্ট, রিসার্চ কোয়ালিটি, ইন্ডাস্ট্রি এবং ইন্টারন্যাশনাল আউটলুক- এই পাঁচটি সূচকের ওপর প্রাপ্ত পয়েন্টের উপর ভিত্তি করে রাঙ্কিং প্রকাশ করে সংস্থাটি।

এবারের র‌্যাঙ্কিংয়ে বিশ্বের বিভিন্ন দেশের ৩ হাজার ১১৮টি বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে। শীর্ষে আছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় স্থানে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এবং তৃতীয় স্থানে যৌথভাবে প্রিন্সটন ইউনিভার্সিটি ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়। তালিকায় বাংলাদেশের মোট ২৮টি বিশ্ববিদ্যালয় স্থান রয়েছে।

বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, আমরা সকলেই অত্যন্ত আনন্দিত এ অর্জনে। বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ একাডেমিক কার্যক্রমের মধ্য দিয়ে ভালো মানের গ্রাজুয়েট তৈরি করা, একই সাথে গবেষণায় এগিয়ে যাওয়া। এখানে তারই প্রতিফলন ঘটেছে। আমার সহকর্মী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এর আগে, ২৩ এপ্রিল ২০২৫ এ টাইমস হায়ার এডুকেশন তাদের ওয়েবসাইটে এশিয়া ইউনিভার্সিটি র‌্যাংকিং ২০২৫ প্রকাশ করে। তালিকায় এশিয়ার (৩৫১–৪০০) স্থান পেয়ে জাবি দেশের শীর্ষ পাঁচ বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা