× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবিতে মানববন্ধন

সিলেট অফিস

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫ ২১:৪২ পিএম

আপডেট : ০৮ অক্টোবর ২০২৫ ২২:২৭ পিএম

২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবিতে মানববন্ধন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) র‌্যাগিংয়ের দায়ে অভিযুক্ত এক শিক্ষার্থীকে আজীবন ও ২৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সম্প্রতি বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রশাসনের এসব বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বুধবার (৮ অক্টোবর) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এ সময় তারা ‘প্রহসনের বহিষ্কারাদেশ মানি না, মানব না’ স্লোগান দেন।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, গত বছরের নভেম্বরে ঘটে যাওয়া তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুয়েকজনের ক্ষণিকের স্টেটমেন্টের ওপর ভিত্তি করে আমাদের কয়েকজনকে বহিষ্কার করা হয়; যা অনেক আগেই মীমাংসিত হয়ে যায় এবং জুনিয়র-সিনিয়র মিলে বিভিন্ন ইভেন্ট বা টুর্নামেন্টে অংশগ্রহণ করি। তার পর বিভিন্ন সমস্যায় সবাই একসঙ্গে কাজ করেছি। সিনিয়র-জুনিয়র সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর হঠাৎ এক বছর পর প্রশাসনের এমন সিদ্ধান্ত সত্যিই দুঃখজনক।

শিক্ষার্থীরা আরও বলেন, জুনিয়রদের সঙ্গে বিষয়টি মীমাংসা করে প্রক্টর অফিসে আমরা জানিয়েছি। এর পরও অন্যায়ভাবে আমাদের বহিষ্কার করা হয়েছে। আমরা এই প্রহসনের বহিষ্কারাদেশ মানি না। অতিদ্রুত এই আদেশ প্রত্যাহার চাই।

তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, তদন্ত ও শৃঙ্খলা কমিটির সুপারিশের ভিত্তিতেই সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাস্তিপ্রাপ্ত কোনো শিক্ষার্থী চাইলে সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন। বিভাগীয় প্রধানের মাধ্যমে রেজিস্ট্রার বরাবর আপিল আবেদন করলে তা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দ্রুততম সময়ের মধ্যে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর ২৩৭ নম্বর সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির তদন্ত ও পর্যবেক্ষণসাপেক্ষে পরিসংসখ্যান বিভাগের ১৩ জন ও অর্থনীতি বিভাগের ১২ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা