× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাবির ভর্তি পরীক্ষা শুরু ১৬ জানুয়ারি, হবে ৬ বিভাগীয় শহরে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫ ১৫:৪২ পিএম

রাবির ভর্তি পরীক্ষা শুরু ১৬ জানুয়ারি, হবে ৬ বিভাগীয় শহরে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের জানুয়ারি মাসে শুরু হবে। ১৬ জানুয়ারি ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এই ভর্তিযুদ্ধ। এবার রাজশাহীসহ দেশের মোট ছয়টি বিভাগীয় শহরে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। নতুন কেন্দ্র হিসেবে যোগ হয়েছে বরিশাল।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে ভর্তি উপ-কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব।

জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার বলেন, ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এদিকে জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৬ জানুয়ারি শুক্রবার 'সি' ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর ১৭ জানুয়ারি শনিবার 'এ' ইউনিটের (মানবিক) এবং সবশেষে ২৪ জানুয়ারি শনিবার 'বি' ইউনিটের (বাণিজ্য) পরীক্ষা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিটি ইউনিটের পরীক্ষা দুটি শিফটে অনুষ্ঠিত হবে; প্রথমটি বেলা ১১টা থেকে দুপুর ১২টা এবং দ্বিতীয়টি দুপুর ৩টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

এবার রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম ও খুলনার পাশাপাশি রংপুর ও বরিশাল বিভাগীয় শহরেও ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন শিক্ষার্থীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা