× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রুয়েট ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

রাজশাহী অফিস

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫ ১৭:৩৬ পিএম

রুয়েট ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

রবিবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে ভর্তি পরীক্ষা স্টিয়ারিং কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। 

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম।

সভায় সিদ্ধান্ত হয়, প্রাক নির্বাচনী এমসিকিউ পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী ৩ জানুয়ারি এবং নির্বাচনী লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ ২৩ জানুয়ারি। এছাড়াও ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্নের লক্ষ্যে করণীয় নির্ধারণ করা হয়। রুয়েটের ১৪টি বিভাগে মোট ১ হাজার ২৩৫টি আসনের বিপরীতে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা