× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৪৮তম বিসিএস

স্বাস্থ্য ক্যাডারের ২১ জনের সুপারিশ স্থগিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১১ পিএম

ফাইল ফটো।

ফাইল ফটো।

চিকিৎসক নিয়োগে ৪৮তম বিশেষ বিসিএসে নিয়োগে ২১ জন প্রার্থীর চূড়ান্ত সুপারিশ স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তাদের মধ্যে ১৯ জন সহকারী সার্জন ও দুজন সহকারী ডেন্টাল সার্জন। এছাড়া এমবিবিএস ডিগ্রি না থাকায় দুই জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার শাখা) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ১১ সেপ্টেম্বর ৪৮তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ করে পিএসসি। এতে তিন হাজার ১২০ জনকে নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করা হয়। শিগগির তাদের নিয়োগ দিয়ে গেজেট জারি করার কথা রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ঠিক তার আগেই ২১ জনের সুপারিশ স্থগিত এবং দুজনের সুপারিশ বাতিল করলো পিএসসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএমডিসির মূল সনদ না থাকায় ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষায় সরকারি কর্ম কমিশন সাময়িকভাবে মনোনয়নকৃত প্রার্থীদের মধ্যে ২১ জন প্রার্থীর মনোনয়ন স্থগিত করেছে। স্থগিতকৃত প্রার্থীদের বিষয়ে কমিশন কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অতিসত্ত্বর জানিয়ে দেওয়া হবে।

এর আগে, গত ১৮ জুলাই ঢাকার ২৭টি কেন্দ্রে ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন ৪১ হাজার ২৫ জন প্রার্থী

লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হয় ২০ জুলাই। এতে ৫ হাজার ২০৬ জন উত্তীর্ণ হন। বিসিএস (স্বাস্থ্য) সহকারী সার্জন ৪ হাজার ৬৯৫ জন এবং বিসিএস (স্বাস্থ্য) সহকারী ডেন্টাল সার্জনে ৫১১ জন উত্তীর্ণ হয়েছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা